৫ লাখ অবধি ফ্রি চিকিৎসা! মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা কারা পাবেন, আবেদন পদ্ধতি জানুন

Published on:

Published on:

Mukhyamantri Swasthya Bima Yojana eligibility required documents application process explained
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর আয়ুষ্মান ভারত যোজনা চালু হয়েছে। তবে এমন অনেকে আছেন যারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। তাঁদের চিন্তা দূর করে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা (Mukhyamantri Swasthya Bima Yojana) এনেছে রাজ্য সরকার। আয়ুষ্মান ভারতের মতো এই প্রকল্পেও (Government Scheme) বছরে ৫ লক্ষ টাকা অবধি বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাওয়া যাবে। কারা এই প্রকল্পের সুবিধা পাবেন, আবেদন পদ্ধতি কী জেনে নেওয়া যাক।

মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার খুঁটিনাটি | (Mukhyamantri Swasthya Bima Yojana)

যে কোনও সরকারি প্রকল্পের সুবিধা যাতে সঠিক উপভোক্তারাই পান, তা নিশ্চিত করতে বেশ কিছু শর্ত বেঁধে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। এই প্রকল্পের যাবতীয় যোগ্যতামান পূরণ করলেই এই স্কিমের সুবিধা পাওয়া যাবে।

আরও পড়ুনঃ পিএম কিষাণ ও কৃষক বন্ধুর টাকা একসঙ্গে পাওয়া যায়? সরকারি নিয়ম কী বলছে জানুন

সরকার জানিয়েছে, যেসব পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষ টাকার বেশি, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না। ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ২০০৮-এর অধীন থাকা অবসরপ্রাপ্ত ও কর্মরত কর্মীরা, ১৯৫৪ সালের সিজিএইচএসের অধীন থাকা অবসরপ্রাপ্ত ও কর্মরত কর্মীরা এবং ১৯৪৮ সালের এমপ্লয়িজ স্টেট ইনস্যুরেন্স আইনের অধীনস্থ কর্মীরা এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নন।

এছাড়া কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের অধীনস্থ রাষ্ট্রায়ত্ত সংস্থা, পঞ্চায়েত বা পুরসভা, সংবিধিবদ্ধ নিগম, ট্রাস্ট বা বোর্ডের নিজস্ব কোনও গোষ্ঠী স্বাস্থ্য বিমার অধীন থাকা অবসরপ্রাপ্ত ও কর্মরত কর্মীরা, কেন্দ্র/ রাজ্য/ আধা সরকারি সংস্থার নিয়মিত চিকিৎসা ভাতা পাওয়া কর্মী ও পেনশনভোগীরা, এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ব্যক্তিরা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার সুবিধা পাবেন না। তবে ট্রাইব্যুনালে নাম বিচারাধীন থাকলে আবেদন জানানো যাবে। পাশাপাশি ৭০ বছরের বেশি প্রবীণ নাগরিকরাও এই প্রকল্পে সুবিধা পাওয়ার যোগ্য নন। কারণ তাঁরা আয়ুষ্মান ভারত যোজনা পাবেন।

Mukhyamantri Swasthya Bima Yojana

জানা গিয়েছে, আয়ুষ্মান ভারতের অফিশিয়াল ওয়েবসাইট https://beneficiary.nha.gov.in/ -এ গিয়েই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় আবেদন করা যাচ্ছে। পাশাপাশি অফলাইনেও আবেদন জানানো যাচ্ছে। এর জন্য পরিবারের প্রত্যেক সদস্যের আধার নম্বর, খাদ্যসাথী ডিজিটাল রেশন কার্ড ও পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষের কম এই মর্মে একটি স্বঘোষিত ইনকাম সার্টিফিকেট লাগছে।