পুজোর আগে বড় উপহার, হোমগার্ডদের ভাতা বৃদ্ধির ঘোষণা, কত টাকা বাড়ছে?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : পুজো প্রায় এসেই পড়েছে। তার আগে হোমগার্ডদের জন্য এল সুখবর। আগামী অক্টোবর থেকেই ভাতা বাড়ছে হোমগার্ডদের (Home Guard)। রাজ্য সরকারের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্যের হোমগার্ড ভলান্টিয়ার ও হোমগার্ড অফিসারদের ডিউটি অ্যালাওয়েন্স বাড়ানো হচ্ছে।

ভাতা বাড়ছে হোমগার্ডদের (Home Guard)

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছর ১ অক্টোবর থেকে হোমগার্ডদের প্রতিদিনের ডিউটি অ্যালাওয়েন্স ১১০ টাকা করে বাড়ানো হচ্ছে। পশ্চিমবঙ্গ হোমগার্ড অর্গানাইজেশন, কলকাতা হোমগার্ড অর্গানাইজেশনের কর্মী ও আধিকারিকদের ভাতা বৃদ্ধি হবে।

Nabanna announced allowance hike for home guard

কত টাকা বাড়ছে: বিজ্ঞপ্তি অনুযায়ী, হোমগার্ড (Home Guard) ভলান্টিয়ারদের ভাতা ৬৪৮ টাকা থেকে বেড়ে হয়েছে ৭৫৮ টাকা। ডেপুটি গ্রুপ কমান্ডারদের ভাতা ৬৫৪ টাকা থেকে বেড়ে হয়েছে ৭৬৪ টাকা। গ্রুপ কমান্ডারদের ভাতা ৬৫৬ টাকা থেকে বেড়ে হয়েছে ৭৬৬ টাকা।

আরও পড়ুন : কুস্তি-অ্যাথলেটিক্স ছেড়ে বেছে নেন শুটিং! এশিয়ান গেমসে সোনা জিতে নজির গড়লেন সুরুচি-কমলজিৎ

পুজোর আগেই ভাতা বৃদ্ধি: এছাড়া ডেপুটি কমান্ড্যান্টদের ভাতা বেড়েছে। ৬৫৯ টাকা থেকে ভাতা বেড়ে হয়েছে ৭৬৯ টাকা। হোমগার্ড কমান্ড্যান্টদের ভাতা আগে ছিল ৬৬২ টাকা। এবার তা বেড়ে হল ৭৭২ টাকা। ডিস্ট্রিক্ট কমান্ড্যান্টদের ভাতা ৬৬৫ টাকা থেকে বেড়ে হয়েছে ৭৭৫ টাকা।

আরও পড়ুন : নজির ভেঙে প্রথমবার রবিবার খোলা থাকছে ব্যাঙ্ক, কী কী পরিষেবা মিলবে?

পুজোর মুখেই হোমগার্ডদের টাকা বৃদ্ধি হওয়ায় খুশির তারা। সরকারের তরফে বিজ্ঞপ্তি দিয়েই এই ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। অক্টোবর মাসেই ঢুকে যাবে ভাতার টাকা।