সরকারি চাকরি নিয়ে বড় আপডেট! সব দফতরকে রিপোর্ট জমার নির্দেশ

Published on:

Published on:

Nabanna Sets June 3 Deadline for Vacancy Reports in Government Departments
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে দীর্ঘদিন ধরে অনেক পদ খালি পড়ে রয়েছে। সেই শূন্যপদগুলির হিসেব জানতে এবার বড় উদ্যোগ নিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। কোন দফতরে কত পদ খালি আছে, তা জানাতে সব দফতরকে নির্দেশ দিয়েছে অর্থ দফতর। শুধু তাই নয়, সেই রিপোর্ট জমা দেওয়ার জন্য সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে (Nabanna)।

শূন্যপদ নিয়ে রিপোর্ট চাইল সরকার (Nabanna)

অর্থ দফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩ জুনের মধ্যে সব সরকারি দফতরকে তাদের শূন্যপদের তালিকা জমা দিতে হবে। অনেক জায়গাতেই দীর্ঘদিন ধরে নিয়োগ হয়নি। ফলে কাজের চাপ বাড়ছে বলেই মনে করছে প্রশাসন। সরকার চায়, সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা দ্রুত পৌঁছোক। সেই কারণেই কোথায় কত কর্মীর প্রয়োজন, তা আগে স্পষ্টভাবে জানতে চাইছে নবান্ন (Nabanna)।

এই পুরো প্রক্রিয়াটি ডিজিটাল মাধ্যমে হবে। কোন ফর্ম্যাটে রিপোর্ট জমা দিতে হবে, সেটাও দফতরগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে। প্রায় ১০ দিনের সময় দেওয়া হয়েছে তালিকা তৈরির জন্য। সংগ্রামী যৌথ মঞ্চ অনেকদিন ধরেই দাবি জানিয়ে আসছে, রাজ্যে প্রায় ৬ লক্ষ শূন্যপদে স্থায়ী নিয়োগ করা হোক। সেই পরিস্থিতিতে নতুন সরকারের এই পদক্ষেপ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যেসব দফতর সরাসরি নিয়োগের প্রস্তাব দেবে, তাদের সেই সিদ্ধান্তের পক্ষে সঠিক কারণও দেখাতে হবে। শুধু আনুষ্ঠানিকভাবে রিপোর্ট পাঠালেই হবে না।

Suvendu Adhikari Announces Ayushman Bharat in Bengal

আরও পড়ুনঃ স্বাস্থ্যসাথীর পর এবার আয়ুষ্মান ভারত, কবে থেকে পাবেন সুবিধা? নবান্নে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

এখন নজর ৩ জুনের দিকে। ওই সময়ের মধ্যে সব রিপোর্ট জমা পড়ার পর শূন্যপদ পূরণ নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে নবান্ন (Nabanna) বলেই মনে করা হচ্ছে।