বাংলা হান্ট ডেস্কঃ নন্দীগ্রাম বিধানসভা থেকে কংগ্রেসের প্রার্থী (Nandigram By-Election Congress Candidate) হয়েছেন মিলন প্রধান (Milan Pradhan)। কিন্তু সম্প্রতি ২০০৭ সালের চারটি জামিন অযোগ্য পরোয়াণার ভিত্তিতে তাঁকে গ্রেফতার করল পুলিশ। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছিল তবে কি আর ভোটে লড়বেন তিনি? এই প্রশ্নের জবাব দিয়ে মানুষকে পাশে থাকার আহ্বান জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার (Subhankar Sarkar)।
জেল থেকেই ভোটে লড়বেন নন্দীগ্রামের কংগ্রেস প্রাথী মিলন প্রধান
এদিন তিনি জানান, আমি শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেসের সভাপতি। আপনাদের কাছে এক বিশেষ আবেদন জানাতে চাই। আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন যে নন্দীগ্রাম বিধানসভার উপনির্বাচন। আর এই উপনির্বাচনকে সামনে রেখে জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী মিলন প্রধানকে যেভাবে হেনস্থা করা হল মিলন প্রধান নন্দীগ্রামের ভূমিপুত্র। কিন্তু মিলন প্রধান বিজেপির কাছে আজ আতঙ্ক তৈরি হয়েছে।
এখানেই শেষ নয়! তিনি আরও জানান, আতঙ্কের বিষয়বস্তু একই, যে মিলন প্রধান যদি প্রার্থী থাকে তাহলে বিজেপি সেই সমর্থন মানুষের থেকে নন্দীগ্রামে পাবেন। কারণ মিলন প্রধান ভূমি আন্দোলনের অন্যতম মুখ। এবং যেভাবে মিথ্যে কেস ২০০৭ সালে সাজানো হয়েছে এত বছর পরে সেই কেসে তাকে গ্রেপতার করা হলো। অথচ আপনারা সবাই জানেন এই ভূমি আন্দোলনে মিলন প্রধানের সঙ্গে, বর্তমান যিনি বাংলার চিফ মিনিস্টার তারাও সবাই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।
আরও পড়ুনঃ রাস্তায় গবাদি পশু ছেড়ে রাখলেই এবার মালিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা! MoRTH জারি করল সার্কুলার
তারপর তিনি আরও বলেন, আমি আবেদন করব মিলন প্রধানকে জেলে পাঠিয়ে কংগ্রেসকে ভয় দেখানো যাবে না। মিলন প্রধানের নাম প্রত্যাহারের জন্য চাপ দিয়ে মিলন প্রধান কে মাথা নত করা যায়নি। মিলন প্রধান জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসেবে জেল থেকেই লড়াই করবেন। যদি আপনারা তাকে জেলে আটকে রাখেন। মিলন প্রধানের জন্য বাড়ি বাড়ি প্রচার হয়তো হবে না। মিলন প্রধান আপনাদের সামনে হয়তো থাকতে পারবে না। কিন্তু মিলন প্রধানের এই গতকাল থেকে আজ পর্যন্ত তার যে হেনস্থা নিশ্চয়ই আপনাদের হৃদয়ে স্থান পেয়েছে।
কিভাবে বিজেপির আতঙ্ক হল কংগ্রেস? এর জবাবে তিনি জানান, আমি মনে করি, বাইরে ঘুরে বেড়ানো মিলন প্রধানের থেকে জেলে থাকা মিলন প্রধান আরো বেশি বিজেপির কাছে আতঙ্কের কারণ হবে। এবং নন্দীগ্রামবাসীর সমর্থন যে হাত চিহ্ন নিয়ে মিলন প্রধান প্রতিদ্বন্দিতা করেছে সেখানে মিলন প্রধান আপনাদের সবার সমর্থন পাবে। এই আবেদন রেখে আপনারা সামগ্রিক বিষয়টিকে বিবেচনা করে কংগ্রেসকে সমর্থন করুন। মিলন প্রধানের পাশে দাঁড়ান। আপনার মূল্যবান ভোটটি মিলন প্রধানকে দেবেন। এই আশা রাখি।













