মুখ্যমন্ত্রীর জোড়া উপহার! নন্দীগ্রাম থেকে কলকাতা বাস পরিষেবা শুরু, টাইমটেবিল জানুন

Published on:

Published on:

Nandigram-Kolkata bus service started check out timetable
Follow

বাংলা হান্ট ডেস্কঃ নন্দীগ্রাম থেকে কলকাতা (Nandigram-Kolkata Bus) যাতায়াত এবার আরও সহজ। চালু হয়ে গেল সরাসরি সরকারি বাস পরিষেবা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) এই উপহারে চওড়া হয়েছে স্থানীয় বাসিন্দাদের মুখের হাসি। ইতিমধ্যেই নতুন বাসগুলির টাইমটেবিল প্রকাশ্যে এসেছে।

নন্দীগ্রাম-কলকাতা বাসের টাইমটেবিল | (Nandigram-Kolkata Bus)

মঙ্গলবার নন্দীগ্রাম বাসস্ট্যান্ড থেকে নন্দীগ্রাম-কলকাতা বাসের উদ্বোধন হয়। আপাতত এই রুটে দু’টি বাস চলবে। রোজ নন্দীগ্রাম বাসস্ট্যান্ড থেকে সকাল সাড়ে ৬টায় একটি বাস ছাড়বে। এরপর সকাল ৮টা ২০ মিনিটে আরেকটি বাস কলকাতার উদ্দেশে রওনা দেবে। পরবর্তীতে নির্দিষ্ট সময়ে কলকাতা থেকে রওনা দিয়ে বাসগুলি ফের নন্দীগ্রাম ফিরে আসবে।

আরও পড়ুনঃ স্কুল থেকে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা পাবে টাকা! মুখ্যমন্ত্রী স্কলারশিপে আবেদন থেকে যোগ্যতা জানুন

গতকাল নন্দীগ্রাম থেকে কলকাতা অবধি বাস পরিষেবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সেচমন্ত্রী অরূপ কুমার দাস, রামনগরের বিধায়ক চন্দ্রশেখর মণ্ডল সহ পরিবহণ দফতরের একাধিক আধিকারিক। পরবর্তীতে অরূপ জানান, আপাতত দু’টি বাস দিয়ে পরিষেবা শুরু হলেও আগামীদিনে বিকেলের দিকে আরও একটি বাস দেওয়া হবে।

রাজ্যের সেচমন্ত্রী বলেন, “মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ মতো আমরা নন্দীগ্রাম থেকে কলকাতা অবধি দু’টি সরকারি বাসের উদ্বোধন করলাম। আগামীদিনে বিকেলের দিকে আরও একটি বাস দেওয়া হবে।“

Nandigram-Kolkata bus

প্রসঙ্গত, ২০১৬ বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে জয়ী হওয়ার পর রাজ্য পরিবহণ দফতরের দায়িত্ব পেয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেই সময় নন্দীগ্রাম-কলকাতা সরকারি বাস পরিষেবা শুরু করেছিলেন তিনি। তবে ২০২০ সালে তিনি বিজেপিতে যোগ দেওয়ার পর এই বাস পরিষেবা তুলে নেওয়া হয়।

৬ বছর পর রাজ্যের মুখ্যমন্ত্রীর আসনে বসে পুনরায় নন্দীগ্রাম থেকে কলকাতা অবধি সরাসরি সরকারি বাস পরিষেবা চালু করলেন শুভেন্দু। তাঁর এই উদ্যোগের ফলে বেজায় খুশি হয়েছেন স্থানীয়রা। বিশেষ করে মহিলারা অত্যন্ত আপ্লুত। কারণ ইতিমধ্যেই সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি করেছে রাজ্য সরকার। ফলে এই বাসে করে বিনামূল্যে কলকাতা পৌঁছতে পারবেন তাঁরা।