অরেঞ্জ লাইনে বিপ্লব, চালু হচ্ছে নিউ গড়িয়া-সেক্টর ফাইভ মেট্রো, উদ্বোধনে স্বয়ং প্রধানমন্ত্রী?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : কলকাতা মেট্রো (Kolkata Metro) পরিষেবায় এবার আসতে চলেছে বড়সড় নতুন মোড়। দীর্ঘদিনের প্রতীক্ষিত সেক্টর ফাইভ-নিউ গড়িয়া মেট্রো এবার চালু হতে চলেছে বলে খবর। জানা যাচ্ছে, আগামী ২১ তারিখ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর এই সফরেই অরেঞ্জ লাইনের নতুন অংশের উদ্বোধন হবে বলে মনে করা হচ্ছে।

অরেঞ্জ লাইনে সম্প্রসারিত হচ্ছে মেট্রো (Kolkata Metro)

শহর থেকে শহরতলিতে দ্রুত ছড়িয়ে পড়ছে মেট্রো। দ্রুত সম্প্রসারণ হচ্ছে পাতালপথের পরিষেবার। এই প্রকল্পে কবি সুভাষ থেকে জয় হিন্দ বিমানবন্দর পর্যন্ত রুটে পরিষেবা কবে চালু হবে তা নিয়ে প্রশ্ন ছিল অনেকেরই। কিন্তু চিংড়িহাটা অংশে দীর্ঘদিন ধরে থমকে ছিল কাজ।

Narendra modi to inaugurate new garia sector five Kolkata Metro

দু দফায় সম্পূর্ণ চিংড়িহাটার কাজ: পূর্বতন তৃণমূল সরকারের আমলে প্রায় দেড় বছর মেলেনি এই অংশে কাজ এগোনোর অনুমতি। কিন্তু রাজ্যে ক্ষমতার বদল হতেই আগে জট কাটে চিংড়িহাটা অংশের। ১২০ ঘন্টারও কম সময়ে চিংড়িহাটা (Kolkata Metro) অংশের কাজ সারা হয়। প্রথম দফা ও দ্বিতীয় দফায় ৬০ ঘন্টা করে আংশিক ভাবে যান চলাচল বন্ধ রেখে পিলারের মধ্যে বসানো হয় ভায়াডাক্ট। দু দফায় ৩১৭ থেকে ৩১৯ নম্বর পিলার পর্যন্ত ৬২ মিটার ভায়াডাক্ট বসানোর কাজ পুরোপুরি শেষ করে দেওয়া হয়।

আরও পড়ুন : হাসিনার ফেরার সম্ভাবনায় উত্তপ্ত বাংলাদেশ, ঢাকায় আওয়ামী দমন অভিযানে গ্রেফতার ৬

হয়েছে মেট্রোর ট্রায়াল রান: গত মাসে ওই লাইনে মেট্রোর ট্রায়াল রান চালু হয়। গত মাসে মহালয়ার দিন অরেঞ্জ লাইনে বেলেঘাটা থেকে আইটি সেন্টার পর্যন্ত পরীক্ষামূলক রেক চালানো হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই চিংড়িহাটার কাজ পরিদর্শনে যান।

আরও পড়ুন : ট্রেনে উঠে যাচ্ছে RAC? দীর্ঘদিনের ব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনা রেলের

সে সময়ে প্রাক্তন তৃণমূল সরকারের দিকে আঙুল তুলেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি এও বলেছিলেন, বিজেপি সরকারের এক মাস পূর্ণ হওয়ার আগেই রাজ্যের উন্নয়নের কাজ পুরোদমে চালু হয়ে গিয়েছে।