অভিনেতা থেকে মুখ্যমন্ত্রী, রাজনীতিতে নবাগত বিজয়কে শুভেচ্ছা মোদীর

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : অভিনেতা থেকে এবার রাজ্যের মুখ্যমন্ত্রী। তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করলেন সি জোসেফ বিজয় ওরফে থালাপতি বিজয় (Thalapathy Vijay)। চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে হয়েছে শপথগ্রহণ অনুষ্ঠান। রাহুল গান্ধীর উপস্থিতিতে হয় বিজয়ের শপথগ্রহণ অনুষ্ঠান। শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ বিজয়ের (Thalapathy Vijay)

আজ থেকে শুরু হল তামিলনাড়ুতে থালাপতি রাজ। প্রিয় অভিনেতাকে মুখ্যমন্ত্রী হয়ে উঠতে দেখার জন্য উচ্ছ্বসিত জনগণের ঢেউ উঠেছিল। তাঁর শপথবাক্য উচ্চারণের সঙ্গে সঙ্গেই করতালিতে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। তামিলনাড়ুর রাজনৈতিক ইতিহাসেও স্মরণীয় হয়ে এই দিনটি।

Narendra modi wished thalapathy vijay

উপচে পড়ে ভিড়: অনুষ্ঠানস্থলের বাইরে বহু সমর্থক এদিন হাজির হয়েছিলেন দলীয় পতাকা নিয়ে। দর্শকাসনে উপস্থিত ছিলেন বিজয়ের (Thalapathy Vijay) গর্বিত বাবা মা। নজর কাড়েন বিজয়ের চর্চিত প্রেমিকা তৃষা কৃষ্ণন। শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

আরও পড়ুন : দল থেকে ৬ বছরের জন্য সাসপেন্ড! তৃণমূলের সিদ্ধান্তে নেটমাধ্যমে ক্ষোভ উগরে দিলেন ঋজু দত্ত

শুভেচ্ছা বার্তা মোদীর: এদিন এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, ‘তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় থিরু সি. জোসেফ বিজয়কে অভিনন্দন। আগামীর জন্য শুভকামনা। জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে কেন্দ্রীয় সরকার তামিলনাড়ু সরকারের সঙ্গে কাজ করবে’।

আরও পড়ুন : ‘আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা’, বঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভকামনা জানালেন শেখ হাসিনা

উল্লেখ্য, তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে ১০৮ টি আসন পেয়েছিল বিজয়ের টিভিকে। একক বৃহত্তম দল হিসেবে উঠে এলেও সংখ্যাগরিষ্ঠতা পায়নি টিভিকে। প্রথমে কংগ্রেস আর তারপর বাম দল, ভিসিকে এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের সমর্থন নিয়ে সরকার গঠন করতে সক্ষম হয় বিজয়ের দল।