ডাক্তারি পড়ার স্বপ্ন? ভর্তির আগে জেনে নিন কোন রাজ্যে কত MBBS আসন

Published on:

Published on:

Neet UG which state has the highest number of MBBS seats
Follow

বাংলা হান্ট ডেস্ক: এএমসি অবশেষে প্রকাশ করল নতুন আসন ম্যাট্রিক্স। তাছাড়া চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখেন লক্ষ লক্ষ শিক্ষার্থীরা। আর এই চিকিৎসক হওয়ার আগে প্রত্যেকটি ছাত্র-ছাত্রীকে এমবিবিএস আসনে সংখ্যা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিবছর নিট ইউজি (Neet UG) এর মাধ্যমে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির প্রক্রিয়া সম্পূর্ণ হয়। তবে এই বছর কোন রাজ্যে সবচেয়ে বেশি এমবিবিএস এর আসন রয়েছে অথবা কোথায় মেডিকেল কলেজের সংখ্যা বেশি তা আজকের প্রতিবেদনে রইল।

কোন রাজ্যে সবচেয়ে বেশি MBBS আসন? দেখে নিন (Neet UG)

ন্যাশনাল মেডিক্যাল কমিশনের মেডিক্যাল অ্যাসেসমেন্ট অ্যান্ড রেটিং বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশে মোট ১,৩৬,৯৩৯টি এমবিবিএস আসনে ভর্তি নেওয়া হবে। যার মধ্যে আগে থেকেই অনুমোদিত ছিল ১,২৭,০২৮টি আসন (Neet UG)।

Neet UG which state has the highest number of MBBS seats

আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন? অগাস্টের ৩০০০ টাকা পাওয়ার আগে অবশ্যই চেক করুন স্ট্যাটাস

চলতি বছরে অতিরিক্ত ৯,৯১১টি নতুন আসন অনুমোদন করা হয়েছে। পাশাপাশি ২৫টি নতুন মেডিক্যাল কলেজ অনুমোদন পেয়েছে, যেখানে প্রায় ২,৪০০টি আসন এই বৃদ্ধির অন্তর্ভুক্ত। ফলে বর্তমানে দেশে মোট ৮২৩টি মেডিক্যাল কলেজে এমবিবিএস পড়ার সুযোগ থাকবে।

কোন রাজ্যে এমবিবিএস এর আসেন সব থেকে বেশি: এম এম সি এর তথ্য অনুযায়ী, এমবিবিএস এর আসন সব থেকে বেশি রয়েছে কর্নাটকে। কর্ণাটকের পরে রয়েছে, উত্তর প্রদেশ, তামিলনাড়ু, মহারাষ্ট্র এবং তেলঙ্গানা।

এছাড়াও রাজস্থানে প্রায় ৯০০টি নতুন আসন যোগ হয়ে মোট আসন হয়েছে ৮,০৮০। পশ্চিমবঙ্গে প্রায় ৮২৫টি নতুন আসন যুক্ত হওয়ায় মোট আসনের সংখ্যা বেড়ে হয়েছে ৭,২০০। তেলেঙ্গানায় প্রায় ৮১০টি নতুন আসন যোগ হওয়ায় মোট আসন বেড়ে হয়েছে ১০,২৫০।

উত্তর প্রদেশে প্রায় ৮০০টি নতুন আসন যুক্ত হওয়ার ফলে মোট এমবিবিএস আসনের সংখ্যা দাঁড়িয়েছে ১৪,০০০। পাশাপাশি বিহার, ছত্তীসগঢ় এবং মধ্যপ্রদেশেও এমবিবিএস আসনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে (Neet UG)।