Durga Puja 2026 Live Updates

পুজোর শুরুতেই লক্ষ্মীলাভ, ফের কবে আবেদন করা যাবে অন্নপূর্ণা যোজনার জন্য?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : পুজোর শুরুতেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢোকায় মুখে চওড়া হাসি ফুটেছিল উপভোক্তাদের। চতুর্থী-পঞ্চমীর দিন ৩০০০ টাকা ঢুকেছিল অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। কিন্তু অনেকেই এখনও পর্যন্ত আবেদন করে উঠতে পারেননি অন্নপূর্ণা ভাণ্ডারের (Annapurna Yojana) জন্য। কবে ফের করা যাবে আবেদন?

সেপ্টেম্বরে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা

গত সেপ্টেম্বর মাসে ৩০০০ টাকা পেয়েছিলেন ১ কোটি ৫৮ লক্ষ উপভোক্তা। ১৫ তারিখে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছিল টাকা। তবে এবার উপভোক্তার সংখ্যা আরও বাড়ানো হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, অ্যাকাউন্টে কিছু ভুলের জন্য ৬১৬৩ জনের টাকা আটকে রয়েছে। তবে তারা যাতে অক্টোবরের কিস্তি সহ নভেম্বরে টাকা পান সে বিষয়ে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

New application update of Annapurna Yojana

বর্তমানে বন্ধ আবেদন: উল্লেখ্য, বর্তমানে অন্নপূর্ণা ভাণ্ডারে অনলাইন ও অফলাইনে নতুন আবেদন গ্রহণের প্রক্রিয়া সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে। এখনই নতুন করে নাম নথিভুক্ত করা যাবে না। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসে অন্নপূর্ণা যোজনায় (Annapurna Yojana) নতুন করে আবেদন করা যাবে।

আরও পড়ুন : ‘শ্যামা: দ্য মিসিং চ্যাপ্টার’, বলিউডে প্রথমবার শ্যামাপ্রসাদের জীবনী, কারা অভিনয় করছেন?

আয়োজিত হবে শিবির: ওই সময়ে রাজ্যজুড়ে আবারও জনকল্যাণমূলক শিবিরের আয়োজন করা হবে। অফলাইনের পাশাপাশি অনলাইন পোর্টালের মাধ্যমেও নাম নথিভুক্ত করার সুযোগ পাওয়া যাবে।

আরও পড়ুন : মাত্র ৬০ দিন নয়, ৩৬৫ দিন আগেও বুক করা যায় টিকিট, রেলের এই নিয়মটা জানতেন?

নতুন করে আবেদন যারা করতে চান তারাও সুযোগ পাবেন। তবে আবেদন গ্রহণের নির্দিষ্ট তারিখ এবং জনকল্যাণমূলক শিবিরের বিস্তারিত সূচি এখনও প্রকাশ করা হয়নি।