ফিফা বিশ্বকাপের আগে নতুন বিতর্ক! ইরানের পরিবর্তে ইতালিকে অন্তর্ভুক্ত করার জন্য আবেদন ট্রাম্পের দূতের

Published on:

Published on:

New controversy ahead of FIFA World Cup 2026.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ২০২৬-এর ফিফা বিশ্বকাপ (FIFA World Cup 2026) শুরু হতে আর বেশি বাকি নেই। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১১ জুন থেকে শুরু হতে চলেছে ফুটবলের মহাযুদ্ধ। তবে, তার আগেই ফিফা বিশ্বকাপকে ঘিরে একটি নতুন বিতর্ক সামনে এসেছে। যেটি খেলাধুলা ও রাজনীতির সংঘাতকে প্রতিফলিত করছে। মূলত, সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের একজন প্রতিনিধি  টুর্নামেন্টের জন্য ইতিমধ্যেই যোগ্যতা অর্জনকারী ইরানের পরিবর্তে ইতালিকে অন্তর্ভুক্ত করার জন্য আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার কাছে আবেদন করেছেন। এই দাবিটি একাধিক প্রশ্নের উদ্রেক করেছে।

ফিফা বিশ্বকাপের (FIFA World Cup 2026) আগে নতুন বিতর্ক:

ইতালি যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছে: উল্লেখ্য যে,  নিয়ম অনুযায়ী ইরান যোগ্যতা অর্জন করলেও ইতালি এবারের বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করতে পারেনি। এমন পরিস্থিতিতে, খেলার প্রতিষ্ঠিত নিয়মের বিরুদ্ধে গিয়ে একটি দলকে বাদ দিয়ে অন্য একটি দলকে অন্তর্ভুক্ত করার এহেন প্রস্তাবকে ঘিরে প্রশ্ন উঠেছে।

New controversy ahead of FIFA World Cup 2026.

মার্কিন-ইরান সম্পর্কের প্রভাব: এমতাবস্থায়, অনুমান করা হচ্ছে যে, এই বিষয়টি শুধু খেলাধুলার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং আন্তর্জাতিক রাজনীতি এবং কূটনৈতিক গতিপ্রকৃতিও এতে ভূমিকা রাখতে পারে। এমনিতেই ইরান ও আমেরিকার মধ্যে সম্পর্ক আগে থেকেই উত্তেজনাপূর্ণ। এই কারণেই এহেন দাবিকে সেই দৃষ্টিকোণ থেকে দেখা হচ্ছে।

আরও পড়ুন: আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে বাদ পড়বেন টিম ইন্ডিয়ার এই খেলোয়াড়রা? কী ভাবছে BCCI?

ফিফার পক্ষ থেকে কোনও বিবৃতি মেলেনি: তবে, এই বিষয়ে ফিফার পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়নি। এদিকে, বিশেষজ্ঞদের মত অনুযায়ী, এমন পদক্ষেপ নেওয়া সহজ হবে না। কারণ, এর ফলে টুর্নামেন্টের ন্যায্যতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে উত্তেজনার আবহেও হরমুজ অতিক্রম করেছে কতগুলি ভারতীয় জাহাজ? জানাল সরকার

এক নজরে ফিফা বিশ্বকাপ ২০২৬: জানিয়ে রাখি যে, ফিফা বিশ্বকাপ ২০২৬ হতে চলেছে এযাবৎকালের সবচেয়ে বড় এবং জমকালো ফুটবল বিশ্বকাপ এবং এটি নানা দিক থেকে ঐতিহাসিকও হবে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এই প্রথমবার ৩ টি দেশ অর্থাৎ, আমেরিকা, কানাডা এবং মেক্সিকো যৌথভাবে টুর্নামেন্টটির আয়োজন করবে। এদিকে, এই টুর্নামেন্টের ফরম্যাটেও পরিবর্তন আনা হয়েছে। এখন ৩২ টির পরিবর্তে ৪৮ টি দল অংশগ্রহণ করবে। যা প্রতিযোগিতাটিকে আরও বেশি উত্তেজক ও রোমাঞ্চকর করে তুলেছে। মোট ম্যাচের সংখ্যাও বেড়ে ১০৪ হবে। চলতি বছরের জুন ও জুলাই মাসের মধ্যে এই টুর্নামেন্টটি সম্পন্ন হবে এবং ম্যাচগুলি এই ৩ টি দেশের বিভিন্ন শহরে খেলা হবে। এদিকে, ফাইনালের প্রধান আয়োজক হিসেবে আমেরিকাকে বিবেচনা করা হচ্ছে। জানিয়ে রাখি যে, এবারের ফিফা বিশ্বকাপে দলের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কোয়ালিফিকেশনের স্লটও বাড়ানো হয়েছে। ফলে এই বিশ্বকাপ এশিয়া থেকে শুরু করে আফ্রিকা এবং অন্যান্য মহাদেশের দলগুলির জন্য আরও বড় সুযোগ তৈরি করবে।