বাংলা হান্ট ডেস্কঃ আবারও সরকারি কর্মীদের উদ্দেশ্যে খুশির খবর দিল রাজ্য সরকার। কিছুদিন আগেই বাজেট ঘোষণার সময় ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকীর জন্য আগামী ৬ই জুলাই ছুটি ঘোষণা করা হয়েছে। এবার সেই তালিকায় জুড়ল আরও একটি ছুটি (Govt Holiday)। ডিএ বৃদ্ধির পাশাপাশি এমন জোড়া ছুটি উপহার পেয়ে দারুণ খুশি কর্মীরা।
নয়া ছুটি ঘোষণা রাজ্য সরকারের
আগামী ১লা জুলাই ডঃ বিধান চন্দ্র রায়ের জন্মবার্ষিকী। সেই উপলক্ষেই ১লা জুলাই অর্ধদিবসের ঘোষণা করল রায়ের অর্থ দফতর। অবশ্য দিন শুধুমাত্র ডঃ বিধান বিধান চন্দ্র রায়ের জন্মদিন হিসাবেই নয়, বরং ডাক্তার দিবসও পালিত হয়। তাই সব মিলিয়ে এদিন দুপুর দুটো অবধি সরকারি অফিস খোলা থাকবে বলে জানাচ্ছে।
ফলে নতুন মাসের শুরুতেই একঝাঁক ছুটি আসতে চলেছে সরকারি কর্মীদের ঝুলিতে। তাছাড়া আগামী ৬ই জুলাইয়ে একটি ছুটি থাকলেও যদি হিসেবে করে দেখা যায় থালে প্রায় তিনদিনের টানা ছুটি দেখা যাবে। কারণ আগামী ৪ঠা জুলাই শনিবার, অনেক সরকারি অফিসেই শনিবার ছুটি থাকে। এরপর ৫ তারিখ রবিবার হওয়ায় সেদিনও ছুটি। আর ৬ই জুলাইয়ের ছুটি ধরলে দিব্যি তিনদিনের ছুটিতে একটা ট্রিপ হয়ে যেতেই পারে।
আরও পড়ুনঃ ‘একদিনই মিটিং… ৫ জন থাকলেও যাব’! ২১শে জুলাইয়ের সমাবেশের আহ্বান জানালেন মমতা
আসন্ন ৬ তারিখ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে ছুটি থাকলেও পালিত হবে শ্যামাপ্রসাদ পক্ষ। বাংলার উচ্চ শিক্ষামন্ত্রী এই ঘোষণা করেন। এমন একটা অপ্রত্যাশিত ছুটি পেয়ে বেশ খুশি সরকারি কর্মীরা। এই মর্মে ইতিমধ্যেই সমস্ত প্রয়োজনীয় জায়গায় চিঠিও পাঠানো হয়ে গিয়েছে।
বিস্তারিত আসছে…













