বাংলা হান্ট ডেস্কঃ বিজেপি সরকার ক্ষমতায় আসার পর রাজ্যে ঘোষণা হয়েছে সপ্তম পে কমিশনের। বলা হয়েছে ২০২৭ জানুয়ারি থেকেই নয়া পে কমিশন (New Pay Commission) সরকারি কর্মচারীদের জন্য। তবে সেই সংক্রান্ত কোনো সরকার বিজ্ঞপ্তি জারি হয়নি এখনও। যা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন কর্মীরা (Government Employees)। এদিকে বর্তমানে চর্চার কেন্দ্রবিন্দুতে অষ্টম পে কমিশনের (8th Pay commission) ঘোষণা করে দিয়েছে কেন্দ্র সরকার। জানুয়ারি ২০২৬-এ বেতন কমিশনের ঘোষণা হলেও তবে বেতন কমিশন লাগু হতে এখনও বেশ কিছুটা সময় লেগে যাবে।
কেন্দ্রীয় সরকারি কর্মীদের নয়া পে কমিশন কবে? New Pay Commission
মনে করা হচ্ছে নয়া পে কমিশন নিয়ে অপেক্ষা বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। একাধিক রিপোর্টে এমনটাই দাবি করা হচ্ছে। সূত্রের খবর, ২০২৭ সালের মাঝামাঝি সময়ে অষ্টম বেতন কমিশন কার্যকর করতে পারে কেন্দ্র। বর্তমানে সেই প্রক্রিয়াই চলছে জোরকদমে। নয়া পে কমিশন চালু হলে সরকারি কর্মচারীদের মাসমাইনে দ্বিগুণ হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
পে কমিশন লাগু হতে এখনও কিছুটা সময় অপেক্ষা করতে হবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। তবে ডিএ বৃদ্ধির জন্য খুব একটা বেশি অপেক্ষা নয়। মুদ্রাস্ফীতি থেকে কর্মচারীদের মুক্তি দিতে নিয়ম মতো বছরে দু’বার নিজের কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। সরকার ইতিমধ্যেই জানুয়ারি মাসের মহার্ঘ ভাতা বাড়িয়েছে। ফের ভাতা বাড়বে জুলাইয়ে। পরবর্তী মহার্ঘ ভাতা বৃদ্ধি জুলাই ২০২৬ থেকে কার্যকর হবে। যদিও তার ঘোষণা কিছু সময় পর হতে পারে।
জুলাইয়ের ডিএ হাতে পেতে কেন্দ্রীয় কর্মচারীদের সেপ্টেম্বর-অক্টোবর হয়ে যেতে পারে বলেই মনে করা হচ্ছে। যেহেতু বর্তমানে সপ্তম বেতন কমিশন রয়েছে, সেক্ষেত্রে সপ্তম পে কমিশনের আওতায়ই ডিএ বাড়বে সরকারি কর্মীদের। এর আগে জানুয়ারিতে মহার্ঘ ভাতা দু’শতাংশ বেড়েছিল।

আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনায় বড় বদল! আশাকর্মী-সিভিক ভলান্টিয়ারদের জন্য এল নতুন সিদ্ধান্ত
একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে জুলাই থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা আরও ২-৩% বেড়ে যেতে পারে। যদিও সরকার তরফে কোনো আপডেট মেলেনি। শ্রমিকদের জন্য সর্বভারতীয় ভোক্তা মূল্য (AICPI-IW) সূচকের উপর ভিত্তি করে মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয়। জুনের শিল্প শ্রমিকদের সর্বশেষ ভোক্তা সূচকের উপর ভিত্তি করে কেন্দ্রীয় কর্মচারীরা জুলাইয়ের ডিএ পাবেন।













