বাংলা হান্ট ডেস্ক: ১ এপ্রিল আপনার হাতে যখন বেতন আসবে তখন আপনার হাতে কম বেতন আসতে পারে। কারণ, নতুন আয়কর আইন ২০২৫ এবং নতুন শ্রম আইন ২০২৬ সালের ১ এপ্রিল থেকে কার্যকর হবে। যার কারণবশত আপনার বেতন কাঠামো এবং হাতে পাওয়া বেতনে বেশ কিছুটা পরিবর্তন আসবে (New Salary Rules)। যেখানে পিএফ, এইআরএ, গ্ৰ্যাচুইটি ও বিশেষ ভাতার ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন দেখা যাবে। আজকে প্রতিবেদনে এই নতুন স্যালারির নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করা হল।
এপ্রিল থেকে বেতনে পরিবর্তন, হাতে পাওয়া টাকায় কী প্রভাব পড়বে (New Salary Rules)
২০২৬ ও ২৭ সালের অর্থবর্ষে ১ এপ্রিল থেকে নতুন নিয়ম চালু হয়েছে। যেখানে সব থেকে বড় প্রভাব পড়বে বেতনভুক্ত কর্মীদের ওপর। অর্থাৎ বিশেষ করে পুরনো আয়কর নিয়মে এই কর্মীদের ওপর প্রভাব পড়তে চলেছে। যেখানে নতুন আইকর নিয়মে অনেক বেশি ছাড় রয়েছে। তেমনই বেশ কিছু পরিবর্তন করা হয়েছে (New Salary Rules)। জেনে নিন নতুন নিয়মে কি কি পরিবর্তনএসেছে।

আরও পড়ুন: যাত্রীদের জন্য বড় খবর! দমদমে ১২টি লোকাল ট্রেন বাতিল, সময়সূচিতে পরিবর্তন
নতুন আইকর নিয়মে অনেক বেশি ছাড় দেওয়া হয়েছে একদিকে। যেখানেই শিশুর পড়াশোনা, হোস্টেল খরচ, খাবারের খরচের জন্য কার্ড, গিফটে ছাড় দেওয়া হয়েছে। তেমনি ইনকাম ট্যাক্স স্ল্যাবে এবারও কোন পরিবর্তন করা হয়নি। কারণ বাজেটের সময় এই বিষয়ে যা বলে দিয়েছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নতুন এই পরিবর্তনের শিশুদের শিক্ষা ভাতার ক্ষেত্রে কর ছাড়ের প্রতি মাসে ১০০ টাকা থেকে ৩০০০ টাকা করা হয়েছে। পাশাপাশি হোস্টেলের খরচ বাবদ ভাতা সন্তান পিছু ৩০০ টাকা থেকে বাড়ি ৯০০০ টাকা করা হয়েছে।
এছাড়াও বাড়িভাড়া বাবদ ভাতা আরও চার শহরের জন্য বৃদ্ধি হয়েছে। যার মধ্যে রয়েছে আমেদাবাদ, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ ও পুণে। পাশাপাশি পুরনো আয়কর নিয়ম অনুসারে, এবার ৫০% ছাড় পাওয়া যাবে।এই ঊর্ধ্বসীমা কেবল কর্পোরেট কার্ড এর ক্ষেত্রে বাড়ানো হয়েছে। আগে প্রতি মিলে এই ছাড়ের সীমা ছিল ৫০ টাকা । এখন যা বাড়িয়ে ২০০ টাকা করা হয়েছে। মনে রাখবেন, এই ছাড় কেবল কোনও নিয়োগকর্তা কর্মীকে যে কর্পোরেট মিল দেন, সেই ক্ষেত্রেই প্রযোজ্য। পুরনো আয়কর ব্যবস্থাতেই এই সুবিধা পাওয়া যাবে।
অর্থাৎ নতুন অর্থবর্ষে আপনার টেক হোম স্য়ালারি আগের থেকে কম হবে। পাশাপাশি নতুন শ্রম বিধি চালু হওয়ার পরেই এই নিয়ম প্রযোজ্য হয়েছে। এর ফলে মঞ্জুর সংক্রান্ত সরকারের চারটি নতুন শ্রমবিধে অনুসারে নিয়োগকর্তাকে বেতনের পঞ্চাশ শতাংশ মূল বেতন হিসেবে দিতে হবে। যার ফলে আপনার প্রভিডেন্ট ফান্ডের টাকা বাড়বে। ফলে হাতে আসা বেতনে পরিমাণ কমবে (New Salary Rules)।












