বাংলা হান্ট ডেস্কঃ প্রথম সপ্তমীর পর দ্বিতীয় সপ্তমীতেও রাজ্যের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে (South Bengal Weather)। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, অষ্টমীতে রাজ্যের কোথাও তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। অর্থাৎ আজ বৃষ্টির জন্য ঠাকুর দেখতে বেরনো পণ্ড হওয়ার সম্ভাবনা কম (Weather Update)।
অষ্টমীতে রাজ্যের কোথায় কেমন আবহাওয়া? | (South Bengal Weather)
রবিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার বেশ কয়েকটি অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টির খবর সামনে এসেছিল। তবে কলকাতা সহ রাজ্যের বাকি জেলাগুলি শুষ্কই ছিল। হাওয়া অফিস জানিয়েছে, আজও রাজ্যের কোথাও তেমন বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তবে অস্বস্তিকর গরম আপাতত বজায় থাকবে।
আরও পড়ুনঃ পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে কত টাকা নূন্যতম ব্যালেন্স রাখতে হয়? কম থাকলে কত চার্জ কাটে জানুন
আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী শনিবার অবধি রাজ্যের কোনও জেলাতেই বৃষ্টির বিশেষ সম্ভাবনা নেই। পাশাপাশি তাপমাত্রাতেও বড়সড় পরিবর্তন হওয়ার কোনও ইঙ্গিত নেই বলে জানানো হয়েছে।
হাওয়া অফিস জানাচ্ছে, আগামী সাতদিন রাজ্যের তাপমাত্রা মোটামুটি এক থাকবে। ফলে সকালে রোদ উঠলে গরম অনুভূত হওয়ার সম্ভাবনা প্রবল। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর | (North Bengal Weather)
গতকাল কালিম্পং, দার্জিলিং ও জলপাইগুড়ির কিছু জায়গায় সামান্য বৃষ্টি হয়েছিল। তবে আজ থেকে উত্তরবঙ্গের জেলাগুলিও মোটামুটি শুষ্কই থাকবে। গত শনিবার জলপাইগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ভোরবেলা সমতলের পুণ্ডিবাড়িতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। শৈলশহর দার্জিলিংয়ে ৯.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল।

দুই সপ্তমীতে বৃষ্টি একটু খেল দেখালেও অষ্টমীতে আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকবে বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের। গরমের অস্বস্তি থাকলেও আজ রাজ্যের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা বিশেষ নেই। ফলে পুজোর আনন্দে বৃষ্টির কাঁটা হয়ে দাঁড়াবে না বলেই মনে করা হচ্ছে।














