স্ট্রিট ফুডের লোভ ছাড়ুন, বাড়িতেই বানান দোকানের মতো মাটন কিমা ঘুগনি, রইল রেসিপি

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : শহর‌ কলকাতা স্ট্রিট ফুডের ভাণ্ডার। এই শহরের কানায় কানায় ছড়িয়ে নানান ছোট বড় ‌খাবারের দোকান। বর্তমানে স্ট্রিট ফুডের ক্ষেত্রে মাংসের ঘুগনি (Recipe) বেশ জনপ্রিয়তা পেয়েছে। পাঁঠার মাংসের ঘুগনি বা মাংসের চর্বি দিয়ে বানানো ঘুগনি খাওয়ার জন্য লম্বা লাইন পড়ে। তবে এই ঘুগনি যদি বাড়ীতেই তৈরি করা যায় তাহলে আর বাইরের দোকানের অস্বাস্থ্যকর খাবার খেতে হয় না।

বাড়িতেই মাটন কিমা ঘুগনি (Recipe) বানানোর সহজ রেসিপি

বাড়িতেই খুব সহজে বানিয়ে ফেলা যায় পাঁঠার মাংসের ঘুগনি। অথচ হাতে গোনা কয়েকটি উপকরণ দিয়ে সহজেই বানানো যায় এই পদ। কীভাবে বানাবেন মাটন কিমা দিয়ে ঘুগনি? রইল রেসিপি-

Nonveg recipe of Ghugni with mutton Keema

মাটন কিমা দিয়ে ঘুগনির উপকরণ:
মটর
মাটন কিমা
আলু
পেঁয়াজ কুচি
আদা রসুন বাটা
টমেটো কুচি
হলুদ গুঁড়ো
জিরে গুঁড়ো
লঙ্কা গুঁড়ো
তেজপাতা
গোটা গরম মশলা
গোটা জিরে

মাটন কিমা দিয়ে ঘুগনির প্রণালী: প্রেশার কূকারে নুন হলুদ দিয়ে ভেজানো মটর ও আলুর টুকরোগুলি দিয়ে দিন। এবার ৩-৪ টি সিটি দিয়ে নামিয়ে নিন। এবার কড়াইতে তেল গরম করে গোটা গরম মশলা ও তেজপাতা বোরন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিন। পেঁয়াজ ভাজা ভাজা হলে দিয়ে দিন আদা রসুন বাটা এবং টমেটো।

মশলা কষাতে কষাতে তেল ছাড়লে দিয়ে দিন মাটন কিমা (Recipe)। এবার মিনিট পাঁচেক মাঝারি আঁচে ভালো করে কষিয়ে দিয়ে দিন সেদ্ধ করা মটর আর আলু। এবার জল আর সামান্য চিনি দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিন। ঝোল ফুটে উঠে ঘন হয়ে এলে ভাজা মশলা, কাঁচালঙ্কা কুচি আর ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিন। তাহলেই তৈরি মাটন কিমা ঘুগনি।