Skip to content
Bangla Hunt
3
  • টেক নিউজ
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • রাজনীতি
  • রাশিফল
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন
  • টেক নিউজ
  • চাকরির খবর
  • টাকা পয়সা
  • ভাইরাল
  • আবহাওয়া
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • অন্যান্য

  • অপারেশন বেঙ্গল
  • দিদিগিরি
  • প্রিমিয়াম
  • ব্র্যান্ড ষ্টুডিও
  • বোধন
  • সোশ্যাল সামিট
  • বাংলাহান্ট স্পোর্টস ক্লাব

Home - পশ্চিমবঙ্গ - সরকারি কর্মীদের দাবি মেনে নিল রাজ্য সরকার, বিজ্ঞপ্তি জারি অর্থ দফতরের, খুশি সকলে

সরকারি কর্মীদের দাবি মেনে নিল রাজ্য সরকার, বিজ্ঞপ্তি জারি অর্থ দফতরের, খুশি সকলে

Sharmi Dhar

Published on: September 1, 2025

Sharmi Dhar

Published on: September 1, 2025

Government Employees(5)
Google News
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ডিএ (Dearness Allowance) ইস্যুতে টালবাহানা চলছে। সোমে রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলা উঠতে চলেছে সুপ্রিম কোর্টে। সকলের নজর এখন সেদিকে। এরই মধ্যে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল নবান্ন। ইতিমধ্যেই জারি হয়েছে বিজ্ঞপ্তি অর্থ দফতরের তরফে (Finance Department)। কি বলা হয়েছে তাতে? জেনে নিন।

KPS Admission 2026
SNU Admission 2026

সরকারি কর্মীদের জন্য বড় পদক্ষেপ রাজ্যের | Government Employees

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিবর্তনের প্রক্রিয়া আরও সহজ। এ বার থেকে খুব সহজ প্রক্রিয়ার মাধ্যমে রাজ্য সরকারি কর্মচারীরা নিজেদের বেতন-সংক্রান্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট বদল করতে পারবেন। কীভাবে পরিবর্তন করতে পারবেন তাও বলা হয়েছে। জানানো হয়েছে, কোনও কর্মচারী নির্দিষ্ট ‘অপশন ফর্ম’ ফিল-আপ করে সংশ্লিষ্ট দফতরের প্রধান বা অফিস প্রধানের কাছে জমা দিয়ে নিজের বেতনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিবর্তন করতে পারবেন।

দফতরের প্রধান বা অফিস প্রধানের ফর্ম জমা দেওয়ার পর প্রশাসনিক অনুমোদনের ভিত্তিতে নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বেতন তোলা যাবে। রাজ্য সরকারের এই পদক্ষেপের ফলে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। পাশাপাশি রাজ্যের সমস্ত সরকারি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কিত জেলাস্তরের তথ্যও এখন থেকে ডিজিটাল মাধ্যমে নথিভুক্ত করার বিষয়ে বলেছে অর্থ দফতর।

অর্থ দফতরের তরফে বলা হয়েছে, ব্লক পর্যায় থেকে জেলা প্রশাসন পর্যন্ত সমস্ত দফতরকে তাদের অধীনস্থ সরকারি অ্যাকাউন্টের তথ্য আপলোড করতে হবে। খুব শীঘ্রই একটি নতুন অনলাইন মডিউল চালু হতে চলেছে বলে জানা যাচ্ছে। এর ফলে দীর্ঘদিনের জটিলতা কাটবে।

Nabanna

আরও পড়ুন: মঙ্গল থেকে দক্ষিণবঙ্গে হুড়মুড়িয়ে বাড়বে বৃষ্টি, আজ কোন কোন জেলা ভিজবে? আবহাওয়ার খবর

রাজ্যের পদক্ষেপ নিয়ে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি বিজন সরকার আনন্দবাজার অনলাইনকে বলেন, “রাজ্য সরকার যখন কোনও নীতি প্রণয়ন করে তখন সেই নীতি শিক্ষা দফতরের জন্যও কার্যকরী হয়। তাই আমাদের মতো শিক্ষকেরাও এর দ্বারা সুবিধা পাবেন। যাঁরা নির্দিষ্ট নিয়ম মেনে বদলি হয়েছেন, বা কেউ কোনও সমস্যার জন্য ব্যাঙ্ক পরিবর্তন করতে চাইছেন, তাঁরাও এই সুযোগ পাবেন।” রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীকে এই সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানিয়েছেন তিঁনি।

Related Stories

View All
Notorious gangster Karanbir Singh killed in an encounter in Punjab.

পুলিশকে ফাঁকি দিয়ে জেল থেকে পালিয়েও হল না রক্ষা! এনকাউন্টারে খতম কুখ্যাত গ্যাংস্টার

Mamata Banerjee talks about Hawkers Encroachment and promises to fight

হকার কেস নিয়ে কোর্টেও যাব, হুঁশিয়ারি, শ্রীরামপুরের সভা থেকে হুঁশিয়ারি মমতার

রাষ্ট্রসংঘে দিল্লির বিরুদ্ধে একাধিক অভিযোগ শরিফের! ‘সন্ত্রাসবাদীদের পরিণাম ভুগতে হবে’, জবাব ভারতের

Minakshi MUkherjee With CPIM's women's wing Demands Name reentry in SIR

ফেরাতে হবে সমস্ত বাদ যাওয়া নাম, SIR ইস্যুতে বিস্ফোরক মীনাক্ষী মুখোপাধ্যায়

Breaking News

View All
Ajker rashifal todays horoscope 27 September 2026.

আজকের রাশিফল ২৭ সেপ্টেম্বর, বাড়ি-গাড়ি কেনার সুযোগ এই চার রাশির

September 27, 2026
What National Crime Records Bureau report says on increasing Incidents of rape involving minors.

ক্রমশ বাড়ছে নাবালিকা ধর্ষণের ঘটনা! চাঞ্চল্যকর তথ্য সামনে আনল NCRB

September 27, 2026

নতুন করে অবসরের ইঙ্গিত দিলেন বিরাট কোহলি! বিশ্বকাপ নিয়ে করলেন বিস্ফোরক মন্তব্য

September 26, 2026
'The Dilutions Premier 2026', organized by C. Ringer Healthcare Private Limited, has concluded.

নিজেদের হোমিওপ্যাথির সফরে বড় চমক সি. রিঙ্গার হেলথকেয়ার প্রাইভেট লিমিটেডের! সম্পন্ন হল ‘The Dilutions Premier 2026’

September 26, 2026

ODI বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা খেলো ভারতীয় দল! দলে ফেরার সম্ভাবনা শেষ এই তারকা ক্রিকেটারের

September 26, 2026
Tata Aeris launched in India with multiple features, find out the details.

দাম মাত্র ৫.২৯ লক্ষ টাকা! ভারতে এন্ট্রি টাটার নতুন সেডান Aeris-এর, মিলবে একাধিক দুর্ধর্ষ ফিচার্স

September 26, 2026

বাংলা খবর মানেই বাংলা হান্ট!

+91 8910175874

banglahunt@gmail.com

Stay Connected

About Us

Contact Us

Advertise With Us

Privacy Policy

Terms & Conditions

Ethics Policy

Fact Checking

Correction Policy

Editorial Team

Copyright © 2025 Banglahunt Digital Media
News
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আবহাওয়া
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • চাকরির খবর
  • টাকা পয়সা
  • টেক নিউজ
  • বিনোদন
  • ভাইরাল
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • অন্যান্য