দেশভাগের আগের রান্না, এখনও জনপ্রিয় দুই বাংলায়, রইল মাংসের রেসিপি

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : এপার বাংলা ও ওপার বাংলার মধ্যে অন্যতম যোগসূত্র হল খাবার। ইলিশ থেকে শুরু করে নানান পদ এখনও দুই বাংলার রসনাতৃপ্তির সাক্ষ্য বহন করে চলেছে। এমনই এক জনপ্রিয় পদ হল গোয়ালন্দ স্টিমার কারি (Recipe), যা বহুকাল ধরেই বাঙালির রন্ধন ইতিহাসে উল্লেখযোগ্য জায়গা করে রেখেছে।

গোয়ালন্দ স্টিমার কারির রেসিপি (Recipe)

বঙ্গভঙ্গের আগে পূর্ববঙ্গের মানুষরা কলকাতায় আসার জন্য গোয়ালন্দ স্টেশন থেকে ট্রেনে উঠতেন। পদ্মা পেরিয়ে আসতে হত গোয়ালন্দ স্টেশনে। সেসময়ে গোয়ালন্দ ঘাটের স্টিমার চালকরা এক বিশেষ মুরগির মাংসের পদ রাঁধতেন। তার মধ্যে পড়ত কুচো চিংড়ি। এতই জনপ্রিয় ছিল সেই পদ যে যাত্রীরাও খেতেন সেই রান্না। জায়গার নামেই ওই পদের নাম হয় গোয়ালন্দ স্টিমার কারি। দেখে নিন এর রেসিপি-

Old recipe of goalondo steamer curry

গোয়ালন্দ স্টিমার কারির উপকরণ:

চিকেন- ৫০০ গ্রাম

কুচো চিংড়ি- ১০০ গ্রাম

পেঁয়াজ- ৪-৫ টি

রসুন গোটা- ১ টি

রসুন বাটা- ১ চামচ

আদা- ১ ইঞ্চি

কাঁচালঙ্কা- ৬-৭ টি

শুকনো লঙ্কা- ৭-৮ টি

হলুদ গুঁড়ো- ১ চা চামচ

ধনেপাতা কুচি- ১ চামচ

আরও পড়ুন : ইতিহাসে প্রথমবার, হাইকোর্টের প্রধান বিচারপতির শপথগ্রহণ অনুষ্ঠানে বেনজির পরিস্থিতি! কিন্তু কেন?

গোয়ালন্দ স্টিমার কারির প্রণালী: প্রথমেই পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, কাঁচালঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন আর সর্ষের তেল দিয়ে চিকেন ম্যারিনেট (Recipe) করে রাখুন। ২ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিন। এবার কুচো চিংড়ি ধুয়ে বেটে নিন। চাইলে কুচি কুচিও করে নিতে পারেন।

আরও পড়ুন : ফের বদল সিলিন্ডার বুকিংয়ের নিয়মে, নতুন করে কত হল ব্যবধান?

এবার কড়াইতে সর্ষের তেল গরম করে শুকনো লঙ্কা ফোরন দিন। তাতে দিয়ে দিন চিংড়ি বাটা ও ম্যারিনেট করা মাংস। আঁচ কমিয়ে ৪-৫ মিনিট রান্না করুন। ২০ মিনিট পর আধ কাপ গরম জল দিয়ে দিন। এরপর ফের ঢাকা দিয়ে মিনিট দশেক রান্না করুন। মাংস সেদ্ধ হয়ে গেলেই তৈরি গোয়ালন্দ স্টিমার কারি।