বাংলা হান্ট ডেস্ক: আর নয় অপেক্ষা! অবশেষে শুরু হতে চলেছে ২০২৬-এর ফুটবল বিশ্বকাপ। যদিও, বিশ্বকাপের আগেই আফ্রিকার অন্যতম সেরা রেফারি প্রবেশ করতে পারলেন না আমেরিকায়। ইতিমধ্যেই এই বিষয়টি উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। মূলত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি নীতির জেরেই সোমালিয়ার রেফারি ওমর আবদুলকাদির আরতান (Omar Abdulkadir Artan) বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারলেন না। যেটি নিশ্চিতভাবেই ফুটবল বিশ্বকাপের জন্য বড় ক্ষতি হিসাবে বিবেচিত হচ্ছে।
আমেরিকায় প্রবেশের অনুমতি পেলেন না ওমর আবদুলকাদির আরতান (Omar Abdulkadir Artan):
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ট্রাম্প প্রশাসন সোমালিয়ার নাগরিকদের আমেরিকায় প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে। এমতাবস্থায়, ওমর সোমালিয়ার নাগরিক হওয়ার কারণে আমেরিকায় প্রবেশ করতে পারলেন না। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, গত সোমবার তিনি মায়াবী বিমানবন্দরে নামলেও সেখান থেকেই তাঁকে ফের দেশে পাঠিয়ে দেওয়া হয়।

যদিও, ওমরকে কেন আমেরিকায় প্রবেশের অনুমতি দেওয়া হলো না সেই বিষয়ে মার্কিন অভিবাসন দফতর স্পষ্টভাবে কিছু জানায়নি। যদিও, সোমালিয়ার সরকারের তরফে জানানো হয়েছে যে সঠিক নথিপত্র থাকা সত্ত্বেও আমেরিকায় প্রবেশ করতে পারেননি ওমর। এই বিষয়টির পরিপ্রেক্ষিতে ফিফার সঙ্গেও সোমালিয়ার ফুটবল ফেডারেশন যোগাযোগ করেছে। যদিও, ফিফা বিষয়টি থেকে নিজেদের দায় ঝেড়ে ফেলে জানিয়েছে আয়োজক দেশের তরফেই প্রবেশের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নির্ভর করে। আর সেই কারণেই ফিফা এক্ষেত্রে কোনও হস্তক্ষেপ করতে পারবে না বলেও জানানো হয়।
আরও পড়ুন: ঘটেছে একের পর এক চমক! এই ৯ টি তারিখ কখনও ভুলবেন না বৈভব সূর্যবংশী
প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০১৮ সাল থেকে ওমর আবদুলকাদির আরতান ফিফা রেফারি হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন। গতবছর তিনি আফ্রিকার সেরা রেফারি হিসাবে নির্বাচিত হয়েছিলেন। এমতাবস্থায়, তাঁর কাছে এবার ইতিহাস গড়ার সুযোগ ছিল। শুধু তাই নয়, তিনি বিশ্বকাপে অংশগ্রহণ করলে এই প্রথম সোমালিয়ার নাগরিককে ফুটবলের বিশ্বযুদ্ধে রেফারি হিসাবে দেখা যেত। যদিও, ট্রাম্পের নীতির কারণেই হল না সেই স্বপ্নপূরণ। কার্যত আমেরিকা থেকে ‘তাড়িয়ে’ দেওয়া হল ওমরকে।
আরও পড়ুন: ৯ টি নয়! কমানো হল উজ্জ্বলা যোজনায় ভর্তুকিযুক্ত গ্যাস সিলিন্ডারের সংখ্যা
এদিকে, ২০২৬-এর বিশ্বকাপের ৫২ জন রেফারির মধ্যে ওমর ছিলেন অন্যতম একজন। তাঁর মার্কিন গুলোকে পাড়ি দেওয়ার ক্ষেত্রে পাসপোর্ট নিয়ে প্রথম থেকেই সমস্যা থাকায় দীর্ঘ টানাপোড়েনের পর নাইরোবির সোমালিয়া দূতাবাস সমস্যার সমাধানে এগিয়ে এসে কূটনৈতিক পাসপোর্টের ব্যবস্থা করে। যদিও, শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশগ্রহণ না করেই দেশে ফিরতে হল ওমরকে।













