একধাক্কায় ৩০ শতাংশ বাড়তে পারে অনলাইন ফুড ডেলিভারি চার্জ, সতর্ক করল জোম্যাটো

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: বর্তমানে ব্যস্ত সময়ে মানুষের অ্যাপ নির্ভরতা বাড়ছে। বাজার দোকান থেকে গৃহস্থালীর নিত্য প্রয়োজনীয় পণ্য, জামাকাপড় থেকে ওষুধ, খাবার সবই মিলছে অনলাইনে। অ্যাপে অর্ডার দিলে নিমেষের মধ্যে তা ডেলিভারি হচ্ছে দোরগোড়ায়। বিশেষ অনলাইন খাবার ডেলিভারির (Food Delivery) ক্ষেত্রে জোম্যাটোর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে।

বাড়তে পারে অনলাইনে খাবার অর্ডারের (Food Delivery) খরচ

সময়ের অভাবে অনেকেই অনলাইনে খাবার অর্ডার করে থাকেন। তবে এবার এই ধরণের অ্যাপ গ্রাহকদের জন্য এল খারাপ খবর। অনলাইনে খাবার কেনার খরচ একধাক্কায় ১০-৩০ শতাংশ বাড়তে পারে বলে শোনা যাচ্ছে। অর্থাৎ বর্তমানে কোনও খাবারের দাম ৫০০ টাকা হলে তা বেড়ে দাঁড়াতে পারে ৫৫০-৬৫০ টাকায়। কিন্তু হঠাৎ করে কেন বাড়ছে ফুড অর্ডার করার খরচ?

Online food delivery charge may increase

কেন বাড়বে দাম: জোম্যাটো লিমিটেডের চিফ সাসটেইনিবিলিটি অফিসার জানান, মূলত পরিবেশবান্ধব এবং বায়োডিগ্রেডেবল প্যাকেজিং আনার জন্য দাম বাড়তে চলেছে অ্যাপে। প্লাস্টিকের প্যাকেজিং এর বদলে পরিবেশবান্ধব বিকল্প বেছে নিলে অতিরিক্ত খরচ বহন করতে হতে পারে গ্রাহকদের। উল্লেখ্য, বর্তমানে বেশিরভাগ অনলাইন ফুড ডেলিভারিতে প্লাস্টিকের কন্টেনার বা মোড়ক ব্যবহার করা হয়। প্রতি খাবারের অর্ডারের মোট খরচের ৫ শতাংশ যায় প্যাকেজিংয়ের জন্য, যে টাকাটা যায় গ্রাহকদের পকেট থেকেই।

আরও পড়ুন : শুধু ক্যাব-বাইক নয়, এবার কাটা যাবে ট্রেনের টিকিটও, নয়া পরিষেবা আনছে Uber

পরিবেশবান্ধব পণ্যের দাম বেশি: সূত্রের খবর, খাবার ডেলিভারিতে (Food Delivery) প্লাস্টিকের বদলে পরিবেশবান্ধব উপকরণ ব্যবহার করা জরুরি। কিন্তু এখানে সবথেকে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে দাম। পরিবেশবান্ধব উপকরণের দাম অনেকটা বেশি। শুধু মাত্র এই কারণে খাবার অর্ডারের ক্ষেত্রে অতিরিক্ত খরচ দিতে রাজি নন অনেকেই। তবে পরিবেশবান্ধব প্যাকেজিং এর ব্যবহার বাড়লে উৎপাদনও বাড়বে। সেক্ষেত্রে দাম কমবে। তবে বিষয়টি সময়সাপেক্ষ। সমস্যা সমাধানের জন্য স্টার্টআপ এবং রেস্তোরাঁগুলিকে জোম্যাটো এমন প্যাকেজিং নিয়ে কাজ করায় উৎসাহিত করছে যার দাম গ্রাহকদের কাছে অনেকটা গ্রহণযোগ্য।

আরও পড়ুন : স্বামীর হাতে খেলেন পায়েস, শ্বশুরবাড়িতে সাধভক্ষণ, সোহিনীর রূপে মুগ্ধ নেটপাড়া

অন্যদিকে বিষয়টির প্রচারে গ্রাহকদের পরিবেশবান্ধব প্যাকেজিং ব্যবহারকারী রেস্তোরাঁ খুঁজে পেতে সাহায্য করছে জোম্যাটো। সংস্থার তরফে জানানো হয়েছে, অ্যাপে একটি লো প্লাস্টিক প্যাকিং ফিল্টার চালু করা হয়েছে। এই বিশেষ ফিচারের মাধ্যমে গ্রাহকরা এমন রেস্তোরাঁ খুঁজে পাবেন যেখানে গ্রাহকরা এমন রেস্তোরাঁ চিহ্নিত করতে পারবেন যেখানে তুলনামূলক কম প্লাস্টিক প্যাকেজিং ব্যবহৃত হয়।