প্যান কার্ডে নামের বানান ভুল? বাড়ি বসে সহজেই ঠিক করুন, জানুন পদ্ধতি

Published on:

Published on:

PAN Card Name Correction process explained
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ভারতীয় নাগরিকদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি হল প্যান কার্ড (PAN Card)। ব্যাঙ্কিং পরিষেবা থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রকল্পের ক্ষেত্রে এই নথি দরকার হয়। তবে অনেক সময় দেখা যায়, প্যান কার্ডে নামের বানান ভুল (PAN Card Name Correction) রয়েছে। বাড়ি বসে কীভাবে এই ভুল সংশোধন করা যায় জেনে নিন।

প্যান কার্ডে নামের বানান ঠিক করার পদ্ধতি | (PAN Card Name Correction)

কোনও ব্যক্তির ভোটার কার্ড, আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের নামের বানানে যদি অমিল থাকে, সেক্ষেত্রে বিভিন্ন সরকারি, প্রশাসনিক কাজে সমস্যা হতে পারে। তবে অনেকেই জানেন না, কোথাও ছোটাছুটি না করে বাড়ি বসেই এই ভুল সংশোধন করা যায়।

আরও পড়ুনঃ আয়ুষ্মান কার্ড হারালেও চিন্তা নেই! মিলবে ৫ লাখের ফ্রি চিকিৎসা, কী করতে হবে জানুন

এর জন্য প্রথমে প্যান সার্ভিস পোর্টাল https://www.pan.utiitsl.com/PAN/ -এ যেতে হবে। সেখান থেকে প্যান কার্ড কারেকশন/ আপডেট অপশনে ক্লিক করতে হবে। এরপর নিজের প্যান কার্ড নম্বর সহ বাকি সকল তথ্য নির্ভুলভাবে লিখতে হবে।

পরবর্তী ধাপে নেম চেঞ্জ অপশনে ক্লিক করতে হবে ও নিজের সঠিক নাম টাইপ করতে হবে। এক্ষেত্রে নাম পরিবর্তন ও পরিচয়ের প্রমাণ হিসেবে আবেদনকারীকে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে। সব শেষে নির্ধারিত ফি জমা দিয়ে আবেদনপত্র ভালোভাবে যাচাই করে জমা দিয়ে দিতে হবে।

আবেদন জমা করার পর স্ক্রিনে একটি অ্যাকনলেজমেন্ট নম্বর ভেসে উঠবে। সেটি যত্ন করে রাখতে হবে। পরবর্তীতে পোর্টালে গিয়ে এই নম্বরের মাধ্যমে আবেদনের স্ট্যাটাস চেক করা যাবে।

PAN Card name correction

জানা গিয়েছে, নামের বানান সংশোধনের আবেদন সফলভাবে গৃহীত হলে পরবর্তী ৪৫ দিনের মধ্যে নতুন প্যান কার্ড চলে আসবে। উপভোক্তার নির্দিষ্ট ঠিকানায় তা পাঠিয়ে দেওয়া হবে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, প্যান কার্ডে নামের বানান ভুল থাকলে ভবিষ্যতে নানা সমস্যা দেখা দিতে পারে। আটকে যেতে পারে বহু জরুরি কাজ। তাই আপনার প্যান কার্ডে যদি নামের বানান ভুল থাকে তাহলে সহজে বাড়ি বসে তা সংশোধন করে ফেলতে পারেন।