বাংলাহান্ট ডেস্ক : যাত্রীদের সুবিধার্থে, বিশেষ করে ‘পেট পেরেন্ট’দের জন্য এবার বিশেষ ব্যবস্থা করল ভারতীয় রেল। পোষ্যপ্রিয়রা এতে খুবই লাভবান হবেন বলে মনে করা হচ্ছে। কোথাও ঘুরতে যাওয়ার হলে সমস্যায় পড়তে হয় পোষ্যপ্রিয়দের। তাদের বাড়িতে একা রেখে যাওয়া যায় না। আবার লম্বা দূরত্বের ট্রেন সফরের ক্ষেত্রে পোষ্যকে নিয়ে গেলে তা বড় সমস্যা হতে পারে। তবে বন্দে ভারতের (Vande Bharat) নতুন নিয়মে এবার পোষ্যদের জন্য বিশেষ ব্যবস্থা করল রেল।
বন্দে ভারতে (Vande Bharat) পোষ্যদের জন্য বিশেষ বক্স
এই ট্রেনে পোষ্যদের জন্য আলাদা একটি বাক্স রাখা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও অনুযায়ী, একটি আলাদা খাঁচার মতো ঘেরা জায়গা রয়েছে, যার দরজা বন্ধ করার জন্য একটি খিল দেওয়া হয়েছে। পোষ্যের খাবার ও জল রাখার জন্য আলাদা পাত্রও রাখা হয়েছে এখানে।

কী বলা হয়েছে ডকুমেন্টসে: মূলত পোষ্যদের নিয়ে রাতে সফর করার জন্য এই বিশেষ ব্যবস্থা করা হয়েছে। জানিয়ে রাখি, রেলের অফিশিয়াল ডকুমেন্টসে বিশেষ ভাবে কুকুরের বাক্সের কথাই উল্লেখ করা হয়েছে। তবে এর মানে এই নয় যে বিড়াল বা অন্য কোনও ছোট প্রাণীকে এর ভেতরে রাখতে দেওয়া হবে না।
আরও পড়ুন : শিক্ষিত বেকারদের ভরসা প্রকল্পের আবেদন শুরু শীঘ্রই, ৩০০০ টাকা পেতে গুরুত্বপূর্ণ আপডেট জানুন
কী বলছে রেলের নিয়ম: উল্লেখ্য, ভারতীয় রেলে (Vande Bharat) পোষ্য প্রাণী বহনের জন্য ইতিমধ্যেই রয়েছে নিয়মকানুন। যাত্রীরা ব্রেক ভ্যানে ডগ বক্সে তাদের কুকুর নিয়ে যেতে পারেন। এছাড়াও ফার্স্ট এসি বা ফার্স্ট ক্লাসের যাত্রীরাও শর্ত সাপেক্ষে তাদের কামরায় কুকুর রাখতে পারেন। এর জন্য অন্য যাত্রীদের সম্মতি লাগবে অবশ্য।
আরও পড়ুন : সৈকতনগরীতে হোমস্টে তৈরি করলে ৫ লক্ষের ভর্তুকি! দিঘার উন্নয়নে একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
এসি টু টায়ার, এসি থ্রি টায়ার, এসি চেয়ার কার, স্লিপার ক্লাস, সেকেন্ড ক্লাস যাত্রীবাহী কোচে পোষ্য নিয়ে যাওয়ার নিয়ম নেই অবশ্য। বর্তমানে রেলের নিয়ম অনুযায়ী, ব্রেক ভ্যানের ডগ বক্সে বহন করা কুকুরের জন্য আনুমানিক ৩০ কেজি ওজনের ভিত্তিতে চার্জ করা হয়। তবে ফার্স্ট এসি বা ফার্স্ট ক্লাস কামরায় বহন করা কুকুরের জন্য আনুমানিক ৬০ কেজি ওজনের ভিত্তিতেই চার্জ করা হয়। পোষ্য কুকুরের খাবার ও জলের ব্যবস্থাও করতে হবে মালিককেই।












