সুদেই বেড়েছে ৪৭৫ কোটি, PM Cares Fund এ পড়ে কত টাকা? প্রকাশ্যে অডিট রিপোর্ট

Published on:

Published on:

PM Care Fund Audit Report
Follow

বাংলা হান্ট ডেস্কঃ করোনাকালে অর্থ্যাৎ ২০২০ সালের মার্চ মাস নাগাদ পিএম কেয়ার তহবিল (PM Cares Fund) গঠন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। সেইসময় অতিমারীকে সামনে রেখে বৃহত্তর স্বার্থে ওই তহবিলে মুক্ত হস্তে দান করার আহ্বান জানিয়েছিলেন তিনি। জরুরী পরিস্থিতিতে ওই তহবিলের অর্থ দিয়ে সাধারণ মানুষদের সাহায্য করা হবে বলে ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী।

প্রকাশ্যে PM Cares Fund এর অডিট রিপোর্ট

সম্প্রতি এই পিএম কেয়ার তহবিলে হু হু করে বাড়তে শুরু করেছে টাকার অঙ্ক। সেই তুলনায় খরচের হিসাবটা অনেকটাই কম। প্রসঙ্গত অতীতে এই পিএম তহবিল নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে নানা মহলে। সরব হয়েছিলেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

জানা যাচ্ছে এই মুহূর্তে এই ত্রাণ তহবিলে মোট ৮ হাজার ৪৫২ কোটি টাকা জমা রয়েছে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে PM CARES তহবিলের অডিট রিপোর্ট। ২০২৪-২৫ অর্থবর্ষের অডিট রিপোর্ট দেখে জনা যাচ্ছে এই পিএম কেয়ার তহবিলের একটা বড় অংশই এসেছে ফিক্সড ডিপোজিটে জমা করা টাকার বিপুল সুদের অংশ থেকে। প্রসঙ্গত আগের অর্থবর্ষের শেষে এই তহবিলে মোট ৭,১৭৩ কোটি টাকা জমা ছিল। আর বছর ঘুরতে না ঘুরতেই এই তহবিলে একধাক্কায় বেড়ে গিয়েছে প্রায় ১,২৭৯ কোটি টাকা।

আরও পড়ুনঃ দুইয়ের বেশি সন্তান নিলেই বিরাট শাস্তি? নতুন আইন আনার ভাবনা রাজ্য সরকারের!

প্রথমদিকে পিএম কেয়ার্সে যে টাকা জমা হয়েছিল তার একটা বড় অংশ বিভিন্ন ত্রাণের কাজে খরচ করা হয়েছিল। তাৎপর্যপূর্ণ ভাবে এরপর বাকি যে পরিমাণ টাকা ছিল তার প্রায় ৯৩ শতাংশ ফিক্সড ডিপোজিটে রাখা হয়েছিল। আর বাদবাকি টাকা বিভিন্ন ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্টে গচ্ছিত রাখা হয়। তবে এবার দেখা যাচ্ছে, ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত সব মিলিয়ে ওই তহবিলে মোট ৮ হাজার ৪৫২ কোটি টাকা জমা আছে। এর মধ্যে ৭ হাজার ৮৪৬ কোটি টাকা ফিক্সড ডিপোজিটে রয়েছে।

যদিও এক্ষেত্রে নজর কেড়েছে আরও একটি বিষয়। একদিকে যেমন চড়া সুদের সাথে এই তহবিলের টাকার অঙ্ক একেবারে ফুলে ফেঁপে উঠেছে অন্যদিকে তেমন সময়ের সাথে সাথে এই তহবিলে খরচের অঙ্কটা এখন একেবারে তলানির দিকে।

জানা যাচ্ছে ২০২৪-২৫ অর্থবর্ষে এই সরকারি তহবিল থেকে মাত্র ৮৭ লক্ষ ৮৫ হাজার টাকা খরচ করা হয়েছে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল PM CARES থেকে DRDO বা NHAI-এর মতো রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বিভিন্ন প্রকল্পের জন্য অনুদান দেওয়া হয়েছিল। সেই টাকার মধ্যেও প্রায় ৩২৪ কোটি টাকা খরচ হয়নি। আর সেই অর্থ আবার এই তহবিলেই ফিরে এসেছে।