বাংলা হান্ট ডেস্কঃ বহুদিনের অপেক্ষার অবসান। অবশেষে কেন্দ্রীয় সরকারের জনপ্রিয় কৃষক সহায়তা প্রকল্প প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি-র (PM Kisan) সুবিধাভোগী কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২২তম কিস্তির টাকা পাঠানোর প্রস্তুতি জোরকদমে শুরু করেছে প্রশাসন। ইতিমধ্যেই বহু উপভোক্তার বেনিফিশিয়ারি স্ট্যাটাসে পরিবর্তন দেখা যাচ্ছে। এতে স্পষ্ট ইঙ্গিত মিলছে যে খুব শিগগিরই টাকা ঢুকতে পারে অ্যাকাউন্টে। তবে তার আগে কিছু প্রযুক্তিগত বিষয় এবং সম্ভাব্য সময়সীমা জানা জরুরি।
২২তম কিস্তির টাকা কবে আসতে পারে?
পিএম কিষান (PM Kisan) যোজনায় বছরে মোট তিনটি কিস্তিতে কৃষকদের ৬,০০০ টাকা দেওয়া হয়। এই কিস্তিগুলি নির্দিষ্ট তিনটি সময়ে দেওয়া হয় –
- এপ্রিল থেকে জুলাই
- আগস্ট থেকে নভেম্বর
- ডিসেম্বর থেকে মার্চ
গত ১৯ নভেম্বর, ২০২৫ তারিখে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২১তম কিস্তির টাকা পাঠানো হয়েছিল। সেই হিসেবে ২২তম কিস্তি পড়ছে ডিসেম্বর–মার্চ পর্বে।
সূত্রের খবর, জানুয়ারির মাঝামাঝি সময় থেকেই বহু কৃষকের (PM Kisan) স্ট্যাটাসে আপডেট দেখা যাচ্ছে। তাই আশা করা হচ্ছে, ফেব্রুয়ারি মাসে অথবা খুব দেরি হলে মার্চের মধ্যেই ২২তম কিস্তির টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। যদিও এখনও সরকারিভাবে নির্দিষ্ট কোনও তারিখ ঘোষণা করা হয়নি।
পিএম কিষান (PM Kisan) স্ট্যাটাসে বিভিন্ন শব্দ বা ধাপ দেখা যায়। প্রতিটির আলাদা অর্থ রয়েছে-
- Waiting for approval by state : আপনার আবেদন রাজ্য সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এটি প্রাথমিক ধাপ।
- RFT (Request For Transfer) Signed by State : রাজ্য সরকার আপনার তথ্য যাচাই করে কেন্দ্রের কাছে টাকা পাঠানোর সুপারিশ করেছে। এটি খুবই ইতিবাচক সংকেত।
- FTO (Fund Transfer Order) Processed – YES : চূড়ান্ত ধাপ। এই স্ট্যাটাস থাকলে বুঝতে হবে টাকা পাঠানোর অর্ডার তৈরি হয়ে গেছে। এখন শুধু সময়ের অপেক্ষা।
টাকা পেতে এই ৩টি শর্ত মানা বাধ্যতামূলক
- স্ট্যাটাস চেক করার সময় ‘Eligibility Status’ অংশে এই তিনটি বিষয় অবশ্যই YES থাকতে হবে।
- Land Seeding: জমির তথ্য পোর্টালে যুক্ত থাকতে হবে
- e-KYC Status: ই-কেওয়াইসি সম্পূর্ণ হতে হবে
- Aadhaar Bank Account Seeding: আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংযুক্ত থাকতে হবে
এর যেকোনও একটিতে NO থাকলে টাকা আসবে না। এছাড়াও, যাদের জমির রেকর্ড ০১/০২/২০১৯-এর পরে নথিভুক্ত হয়েছে বা একই পরিবারের একাধিক সদস্য এই সুবিধা নিচ্ছেন, তাঁদের নাম তালিকা থেকে বাদ পড়তে পারে।
বাড়িতে বসেই কীভাবে স্ট্যাটাস চেক করবেন?
- প্রথমে pmkisan.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে যান
- Farmers Corner সেকশনে গিয়ে Know Your Status-এ ক্লিক করুন
- রেজিস্ট্রেশন নম্বর ও ক্যাপচা কোড দিন (রেজিস্ট্রেশন নম্বর না জানলে মোবাইল নম্বর বা আধার দিয়ে সার্চ করতে পারবেন)
- Get OTP-তে ক্লিক করুন
- মোবাইলে আসা ওটিপি সাবমিট করলেই স্ক্রিনে পুরো স্ট্যাটাস দেখা যাবে

আরও পড়ুনঃ মমতার বিরুদ্ধে ১০০ কোটির মামলা, জিতলে কী করবেন ওই টাকায়? স্পষ্ট জানালেন শুভেন্দু
পিএম কিষানের নিয়মিত স্ট্যাটাস (PM Kisan) চেক করুন। কোনও সমস্যা থাকলে টাকা ছাড়ার আগেই তা সংশোধন করে নেওয়া যাবে।












