লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা? মহিলাদের ১১,০০০ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দিচ্ছে কেন্দ্র, তবে পাবেন শুধুমাত্র এরাই

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্কঃ মোদী সরকারের উদ্যোগে চালু হওয়া প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা (PM Matri Vandana Yojana) প্রকল্পটি কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ ব্যবস্থাপনায় পরিচালিত হয়। এই স্কিমের মূল উদ্দেশ্য গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের পুষ্টির অভাব দূর করা এবং মা ও সন্তানের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করা।

এই প্রকল্পে (PM Matri Vandana Yojana) কত টাকা আর্থিক সহায়তা মিলবে?

এই প্রকল্পের (PM Matri Vandana Yojana) টাকা সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি (Direct Benefit Transfer) পদ্ধতিতে পাঠানো হয়। প্রথম সন্তানের ক্ষেত্রে মোট ৫,০০০ টাকা দেওয়া হয়। প্রথম কিস্তি হিসেবে ৩,০০০ টাকা দেওয়া হয়। গর্ভাবস্থা নথিভুক্ত করার পর এবং প্রসবের আগে অন্তত একটি স্বাস্থ্য পরীক্ষা (ANC) সম্পন্ন হলে এই টাকা পাওয়া যায়। দ্বিতীয় কিস্তি হিসেবে ২,০০০ টাকা মেলে সন্তানের জন্মের পর। তবে জন্মের সময়কার টিকাকরণ সম্পূর্ণ হওয়া বাধ্যতামূলক।দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে ৬,০০০ টাকা পাওয়া যায় এই প্রকল্পের আওতায়। যদি দ্বিতীয় সন্তান কন্যা হয়, তাহলে এককালীন ৬,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।অর্থাৎ, কোনও মহিলা প্রথম ও দ্বিতীয় সন্তানের নিরিখে মোট ৬,০০০ টাকা থেকে ১১,০০০ টাকা পর্যন্ত সরকারি সাহায্য পেতে পারেন।

কারা আবেদন করতে পারবেন?

এই প্রকল্পে (PM Matri Vandana Yojana) আবেদন করতে হলে কিছু শর্ত মানতে হবে। সেগুলি হল –

  • আবেদনকারীর বয়স কমপক্ষে ১৯ বছর হতে হবে।
  • পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষ টাকার বেশি হওয়া চলবে না।
  • সন্তানের জন্মের ২৭০ দিনের মধ্যে আবেদন জানাতে হবে।

কী কী নথি লাগবে?

আবেদন করার সময় কয়েকটি গুরুত্বপূর্ণ নথি জমা দিতে হবে। নথি গুলি হল –

  • আধার কার্ড (ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকা বাধ্যতামূলক)
  • ব্যাঙ্ক পাসবুক
  • রেশন কার্ড অথবা আয়ের শংসাপত্র
  • মা ও শিশুর সুরক্ষা কার্ড (MCP Card)

কীভাবে আবেদন করবেন?

অনলাইন এবং অফলাইন, দুইভাবে এই প্রকল্পে আবেদন করা যায়। অনলাইনে আবেদন করার জন্য প্রথমে গ্রাহককে  অফিসিয়াল পোর্টাল https://pmmvy.wcd.gov.in-এ গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন জমা করা যায়। আর অফলাইনে আবেদনের জন্য নিকটবর্তী অঙ্গনওয়াড়ি কেন্দ্র বা সরকারি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে ফর্ম সংগ্রহ ও জমা করা সম্ভব।

PM Matri Vandana Yojana explain

আরও পড়ুনঃ ২০২৬ এ হোক ‘রক্তহীন’ বিধানসভা ভোট, কলকাতা হাই কোর্টে দায়ের জনস্বার্থ মামলা, শুনবেন চিফ জাস্টিস

মায়ের সুস্থতা আর শিশুর নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতেই এই আর্থিক সহায়তা। নির্দিষ্ট সময়ের মধ্যে নথিপত্র ঠিকঠাক জমা দিলে টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যায়। তাই যাঁরা যোগ্য, তাঁদের জন্য এই প্রকল্প (PM Matri Vandana Yojana) গুরুত্বপূর্ণ সহায়তা হয়ে উঠতে পারে।