Durga Puja 2026 Live Updates

কলেজে পড়ার জন্য বছরে ২০ হাজার টাকা পর্যন্ত দেবে কেন্দ্র, কারা পাবেন এই স্কলারশিপ?

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্কঃ উচ্চমাধ্যমিক পাশ করার পর অনেকেই কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়তে চান। কিন্তু পরিবারের আর্থিক অবস্থা ভালো না হলে পড়াশোনার খরচ চালানো কঠিন হয়ে পড়ে। সেই সব মেধাবী পড়ুয়ার কথা মাথায় রেখে আর্থিক সাহায্যের ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার (Government Scholarship)। এই প্রকল্পের নাম PM-USP স্কলারশিপ। এর মাধ্যমে যোগ্য পড়ুয়ারা উচ্চশিক্ষার জন্য বছরে ১২ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন। তবে এই টাকা পাওয়ার জন্য কিছু নিয়ম মানতে হবে।

Government Scholarship : PM-USP স্কলারশিপে কারা টাকা পাবেন, কী কী শর্ত রয়েছে?

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের উচ্চশিক্ষা দফতরের অধীনে এই স্কলারশিপ (Government Scholarship) দেওয়া হয়। দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ফলের ভিত্তিতে পড়ুয়াদের বেছে নেওয়া হয়। প্রতি বছর এই প্রকল্পে সর্বাধিক ৮২ হাজার নতুন স্কলারশিপ দেওয়ার ব্যবস্থা রয়েছে।

কলেজ ও বিশ্ববিদ্যালয়ে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করা পড়ুয়ারা এই স্কলারশিপ (Government Scholarship) পেতে পারেন। মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিংয়ের মতো পেশাদার কোর্সে পড়াশোনা করলেও এই সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে।

কত টাকা পাওয়া যাবে?

স্নাতক স্তরে পড়াশোনার প্রথম তিন বছর প্রতি বছর ১২,০০০ টাকা দেওয়া হয়। স্নাতকোত্তর স্তরে বছরে ২০,০০০ টাকা পাওয়া যায়। পাঁচ বছরের পেশাদার বা ইন্টিগ্রেটেড কোর্সের ক্ষেত্রে চতুর্থ ও পঞ্চম বছরে প্রতি বছর ২০,০০০ টাকা দেওয়া হয়। B.Tech বা B.Engg-এর মতো প্রযুক্তিগত কোর্সের ক্ষেত্রে প্রথম তিন বছরে বছরে ১২,০০০ টাকা এবং চতুর্থ বছরে ২০,০০০ টাকা দেওয়া হয়।

আবেদনের জন্য কী যোগ্যতা লাগবে?

এই স্কলারশিপ (Government Scholarship) পেতে হলে কয়েকটি শর্ত পূরণ করতে হবে।

১. দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় সংশ্লিষ্ট বিভাগের সফল পরীক্ষার্থীদের মধ্যে ৮০তম পার্সেন্টাইলের উপরে থাকতে হবে।

২. নিয়মিত ডিগ্রি কোর্সে পড়াশোনা করতে হবে।

৩. AICTE এবং সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার স্বীকৃত কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে।

৪. পড়ুয়ার বাবা-মা বা পরিবারের বার্ষিক আয় ৪ লক্ষ ৫০ হাজার টাকার বেশি হলে চলবে না।

৫. পরের বছরগুলিতে স্কলারশিপ চালু রাখতে বার্ষিক পরীক্ষায় অন্তত ৫০ শতাংশ নম্বর পেতে হবে। ক্লাসে উপস্থিতির হারও কমপক্ষে ৭৫ শতাংশ হতে হবে।

৬. পড়ুয়ার নিজের নামে আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে।

Biswabina Scholarship application process amount eligibility criteria details

আরও পড়ুনঃ চোরবাগান দুর্ঘটনার জের! আগামী ৭২ ঘণ্টা বিশেষ নজর, মণ্ডপে মণ্ডপে নিরাপত্তা বাড়াতে কী কী নির্দেশ দিল ফোরাম?

এই স্কলারশিপে (Government Scholarship) আবেদনের আগে যোগ্যতার নিয়ম, আবেদনের শেষ তারিখ এবং প্রয়োজনীয় নথি সম্পর্কে জেনে নেওয়া জরুরি। কত টাকা পাওয়া যাবে, সেই বিষয়টিও সরকারি নির্দেশিকা থেকে যাচাই করে নিতে হবে। তাই আবেদন করার আগে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের সরকারি নির্দেশিকা দেখে সমস্ত শর্ত মিলিয়ে নেওয়া উচিত।