প্রতি মাসে ৫০০০ টাকা করে জমিয়ে ৫ বছর পর কত টাকা হাতে পাবেন? রইল সম্পূর্ণ হিসাব

Published on:

Published on:

Post Office rd scheme opportunity for assured returns
Follow

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান দিনে মানুষ বিনিয়োগের দিকে বেশি ঝুঁকছেন যেখানেই তাদের টাকা জমানোয় ভালো সুদ পাওয়া যাবে। তাছাড়া আজ কালকের দিনে অনলাইনে জালিয়াতি ও প্রতারণার ঘটনায় বহু মানুষ ইন্টারনেটের মাধ্যমে টাকা বিনিয়োগ করতে ভয় পাচ্ছেন। তাই টাকা বিনিয়োগের ক্ষেত্রে উপযুক্ত জায়গা হয়ে উঠছে পোস্ট অফিস (Post Office)।

পোস্ট অফিসের RD স্কিমে নিশ্চিত রিটার্নের সুযোগ (Post Office)

টাকা মানুষের কাছে বিপদের সময় বড় সম্বলের জায়গা। পাশাপাশির পোস্ট অফিস গ্রাহকদের জন্য একাধিক সঞ্চয় প্রকল্প নিয়ে এসেছে। যার মধ্যে অন্যতম হল পোস্ট অফিস মাসিক আয় প্রকল্প (Post Office)। এই প্রকল্পটি বিশেষভাবে তাদের জন্য যারা এককালীনভাবে টাকা বিনিয়োগের মাধ্যমে নিয়মিত মাসিক আয় চান। এছাড়াও এমআইএস স্কিমে বারবার টাকা জমা দেওয়ার প্রয়োজন নেই। একবার একটি নির্দিষ্ট অংকের বিনিয়োগ করলেই আপনি প্রতি মাসে সুদ বাবদ মোটা টাকা পাবেন।

 Post Office rd scheme opportunity for assured returns

আরও পড়ুন: রেল ব্লকের জেরে আদ্রা ডিভিশনে একাধিক ট্রেন বাতিল, আগে থেকেই দেখে নিন তালিকা

রেকারিং ডিপোজিট হল পোস্ট অফিসের সব থেকে জনপ্রিয় সেভিং স্কিমের মধ্যে অন্যতম। এছাড়াও এখানে আপনি যদি প্রতিমাসে পাঁচ হাজার টাকা করে জমা করেন তাহলে তা ম্যাচুরিটি সময় একটু বড় অংকের টাকা তৈরি হয়। তবে সবার আগে জেনে নিন পোস্ট অফিসে রেকারিং ডিপোজিট স্কিম আসলে কি?

দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর মতো পোস্ট অফিস গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের স্কিম চালায়। আর স্কিমে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করতে হয়। যেখানে বর্তমানে পোস্ট অফিসে আরডি স্কিমে ৬.৭% হারের সুর দেওয়া হচ্ছে। অর্থাৎ এই স্কিমের মেয়াদ হয় ৬০ মাস।

এছাড়াও এই স্কিমে প্রতি মাসে ন্যূনতম ১০০ টাকা জমা করা যায়। পাশাপাশি সর্বোচ্চ জমার কোনও সীমা নেই। প্রতি মাসে ৫,০০০ টাকা জমা করলে ম্যাচিউরিটিতে কত টাকা মিলবে। এবার যদি পোস্ট অফিস আরডি স্কিমে প্রতি মাসে ৫,০০০ টাকা করে জমা করা হয় তাহলে ৫ বছর শেষে ম্যাচিউরিটির সময় মোট প্রায় ৩,৫৬,৮৩০ টাকা পাওয়া যাবে।

এছাড়াও মোট বিনিয়োগের পরিমাণ হবে ৩,০০,০০০ টাকা৷ সুদ হিসেবে পাওয়া যাবে প্রায় ৫৬,৮৩০ টাকা৷ অতএব ৫ বছর ধরে নিয়মিত প্রতি মাসে ৫,০০০ টাকা জমা করলে নিশ্চিতভাবে ভালো পরিমাণে রিটার্ন পাওয়ার সুবিধা থাকবে আপনার (Post Office)।