চাকরি বা ব্যবসাও নয়! পোস্ট অফিসের স্কিমে মাসে মোটা টাকা আয়ের সুযোগ

Published on:

Published on:

Post Office substantial monthly income by depositing money

বাংলা হান্ট ডেস্ক: পোস্ট অফিস এমন একটি জায়গা যেখানে প্রতিটি বয়স ও প্রতিটি শ্রেণীর জন্য সঞ্চয় করার প্রকল্প আছে (Post Office)। এই প্রকল্প কেবলমাত্র ভালো রিটানই দেবে না। পাশাপাশি দেবে নিরাপত্তাও । অর্থাৎ সম্পূর্ণ চিন্তামুক্ত হয়ে বিনিয়োগের বিকল্প হল পোস্ট অফিস। পোস্ট অফিস মাসিক আয় প্রকল্পের কথা বলতে গেলে, প্রতি মাসে নির্দিষ্ট আয় দেয়। আজকের প্রতিবেদনে রইল পোস্ট অফিসের এমন একটি স্কিমের বিষয়ে তথ্য।

পোস্ট অফিসে টাকা রাখলেই মাসে মোটা আয় (Post Office)

পোস্ট অফিসের (Post Office)সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম মূলত অবসরপ্রাপ্ত ব্যক্তিদের সঞ্চয় থেকে নিয়মিত আয়ের ব্যবস্থা করার উদ্দেশ্যে চালু করা হয়েছে। যেহেতু এটি একটি সরকারি সঞ্চয় প্রকল্প, তাই শেয়ারবাজারের ওঠানামার সঙ্গে এর সুদের সরাসরি সম্পর্ক নেই। ফলে অবসরের পর তুলনামূলকভাবে নির্দিষ্ট আয়ের পরিকল্পনা করতে চাইলে প্রবীণ নাগরিকেরা এই প্রকল্পটি বিবেচনা করতে পারেন।

Post Office substantial monthly income by depositing money

আরও পড়ুন: রান্নার গ্যাসের দামে কি স্বস্তি? পুজোয় কত হল ঘরোয়া ও বাণিজ্যিক সিলিন্ডারের দাম

সাধারণত, ৬০ বছর বা তার বেশি বয়সি ব্যক্তিরা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে বিনিয়োগ করতে পারেন। নির্দিষ্ট শর্ত পূরণ করলে ৫৫ থেকে ৬০ বছর বয়সি অবসরপ্রাপ্ত ব্যক্তিরাও এই প্রকল্পের সুবিধা পেতে পারেন।

৩০ লক্ষ টাকা বিনিয়োগের হিসাবটি একবার দেখে নেওয়া যাক।

মোট বিনিয়োগ: ৩০,০০,০০০ টাকা

বার্ষিক সুদ: ২,৪৬,০০০ টাকা

প্রতি তিন মাসে সুদ: ৬১,৫০০ টাকা

গড় মাসিক আয়: ২০,৫০০ টাকা

অর্থাৎ, ৩০ লক্ষ টাকা বিনিয়োগ করলে বছরে মোট ২ লক্ষ ৪৬ হাজার টাকা সুদ পাওয়া যেতে পারে। সেই সুদ তিন মাস অন্তর ৬১,৫০০ টাকা করে দেওয়া হলে গড় মাসিক আয় দাঁড়ায় ২০,৫০০ টাকা। তবে এটি মাসিক কিস্তিতে পাওয়া যাবে না এই বিষয়টি মাথায় রাখা জরুরি (Post Office।