৫ বছরে ৫ লাখ সুদ! পোস্ট অফিসের এই স্কিমে মিলবে বাম্পার রিটার্ন, হিসাব জানুন

Published on:

Published on:

Post Office TD scheme 5 Lakhs interest in 5 years calculation explained
Follow

বাংলা হান্ট ডেস্কঃ নিরাপদ ও ঝুঁকিহীন বিনিয়োগের জন্য পোস্ট অফিসের চেয়ে ভাল বিকল্প খুব কম রয়েছে। এখানকার বিভিন্ন স্মল সেভিংস স্কিমে অল্প বিনিয়োগের মাধ্যমে ভাল রিটার্ন পাওয়া যায়। এমনই একটি স্কিম হল পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিম (Time Deposit Scheme) তথা টিডি স্কিম (Post Office TD Scheme)। এখানে বিনিয়োগ করে ৫ বছরে ৫ লক্ষ টাকা অবধি সুদ পেতে পারেন বিনিয়োগকারীরা।

পোস্ট অফিস টিডি স্কিমের হিসাব | (Post Office TD Scheme)

সকলের নিজের উপার্জনের একটি অংশ এমন জায়গায় বিনিয়োগ করতে চান যেখানে তা নিরাপদে থাকবে ও মেয়াদ শেষে মোটা টাকা রিটার্ন পাওয়া যাবে। আপনিও যদি এমন স্কিমের খোঁজে থাকেন, তাহলে একটি ভাল বিকল্প হতে পারে পোস্ট অফিস টিডি স্কিম। এখানে মোটা টাকা রিটার্ন সহ আরও নানাবিধ সুবিধা পাওয়া যায়।

আরও পড়ুনঃ ধর্ষণ-ব্ল্যাকমেলের অভিযোগ! IPL খেলা ক্রিকেটারকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ হাইকোর্টের

পোস্ট অফিসের এই স্কিম অনেকের কাছে ‘জিরো রিস্ক সেভিংস স্কিম’ নামে পরিচিত। ঝুঁকিহীন বিনিয়োগের পাশাপাশি টিডি স্কিম বাম্পার রিটার্নের জন্যও পরিচিত। বর্তমানে ১ বছরের টাইম ডিপোজিটে ৬.৯০%, ২ বছরের টাইম ডিপোজিটে ৭.০০%, ৩ বছরের টাইম ডিপোজিটে ৭.১০% ও ৫ বছরের টাইম ডিপোজিটে ৭.৫০% সুদ দিচ্ছে সরকার।

পোস্ট অফিস টিডি স্কিমে ১ থেকে ৫ বছর অবধি নানা মেয়াদে বিনিয়োগ করা যায়। মেয়াদ অনুযায়ী সুদের হার পরিবর্তিত হয়। এছাড়া এই স্কিমে আরও কয়েকটি সুবিধা হল, নূন্যতম ১ হাজার টাকা দিয়ে বিনিয়োগ শুরু করা যায়। বিনিয়োগের কোনও সর্বোচ্চ সীমা নেই। সিঙ্গেল ও জয়েন্ট দু’ধরণের অ্যাকাউন্ট খোলা যায় এবং ৫ বছরের জন্য টাইম ডিপোজিট স্কিমে বিনিয়োগ করলে আয়কর আইনের ৮০সি অনুসারে কর ছাড়ের সুবিধা পান বিনিয়োগকারীরা।

Post Office TD scheme

পোস্ট অফিস টিডি স্কিমে শুধুমাত্র সুদ থেকে ৫ বছরে ৫ লক্ষ টাকা কীভাবে পাওয়া যায় সেটাও বুঝে নেওয়া যাক। ধরা যাক, কোনও বিনিয়োগকারী এই প্রকল্পে ৫ বছরের জন্য এককালীন ১১.৫ লক্ষ টাকা বিনিয়োগ করেছেন। ৭.৫০% সুদের হারের নিরিখে মেয়াদ শেষের পর প্রাপ্ত টাকার পরিমাণ হবে ১৬,৬৭,৪৪০ টাকা। অর্থাৎ ৫ বছরে শুধু সুদ হিসেবে ৫,১৭,৪৪০ টাকা পাওয়া যাবে।

আপনি যদি ঝুঁকিহীন ও নিরাপদ বিনিয়োগের পাশাপাশি মোটা টাকা রিটার্ন পেতে চান, তাহলে পোস্ট অফিস টিডি স্কিম বেছে নিতে পারেন। এই প্রকল্পে নিজের সুবিধা অনুযায়ী বিনিয়োগের পরিমাণ থেকে সময়সীমা সবটাই বেছে নেওয়ার সুবিধা রয়েছে।