সরকারি কর্মীদের বেতনের সঙ্গে জুড়তে পারে DA! কমিশনের কাছে বড় প্রস্তাব

Published on:

Published on:

Proposal of Dearness Allowance DA merge with basic pay to 8th Pay Commission

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) বেড়েছে খুব বেশিদিন হয়নি। সদ্য ৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা বাড়ানোর ঘোষণা হয়েছে। এবার শোনা যাচ্ছে, সরকারি কর্মীদের বেতনের সঙ্গে ডিএ জুড়ে দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। সরকারি কর্মীদের বিভিন্ন সংগঠনের তরফে অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) কাছে মহার্ঘ ভাতা সংক্রান্ত নানা প্রস্তাব রাখা হয়েছে।

বেতনের সঙ্গে ডিএ জুড়ে দেওয়ার প্রস্তাব | (Dearness Allowance)

বিগত কয়েক মাসে দেশের একাধিক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বৈঠক করেছে অষ্টম বেতন কমিশন। সেখানে বেতন, পেনশন, ফিটমেন্ট ফ্যাক্টর সহ নানা দাবি জানিয়েছে সরকারি কর্মী ও পেনশনভোগীদের বিভিন্ন সংগঠন। এর মধ্যে অন্যতম মূল বেতনের সঙ্গে ডিএ জুড়ে দেওয়া।

dearness allowance(365)

এর আগে সপ্তম বেতন কমিশন বাস্তবায়নের সঙ্গে মহার্ঘ ভাতা জুড়ে দেওয়া হয়েছিল। অষ্টম বেতন কমিশনের ক্ষেত্রেও একই দাবি জানানো হয়েছে। এই প্রস্তাব গৃহীত হলে সরকারি কর্মীদের বেতন একধাক্কায় অনেকটা বেড়ে যেতে পারে।

আরও পড়ুনঃ ‘৩৪ বছর হয়েছে পার, বামফ্রন্ট এরপর পগারপার’! বামেদের বিঁধে ছড়া লিখলেন অগ্নিমিত্রা

ভারত পেনশনার্স সমাজের (BPS) তরফে ডিএ ও ডিআরের ত্রৈমাসিক সংশোধনের দাবি জানানো হয়েছে। ফেডারেশন অফ ন্যাশনাল পোস্টাল অর্গানাইজেশনের (FNPO) আবার দাবি, ডিএ ও ডিআরের হার ২৫ শতাংশ অতিক্রম করলে তা বেসিক বেতন ও বেসিক পেনশনের সঙ্গে জুড়ে দেওয়া হোক।

এছাড়া বেতন বৃদ্ধির ক্ষেত্রেও বেশ কিছু দাবিদাওয়া রেখেছে বিভিন্ন কর্মী সংগঠন। বেশিরভাগ সংগঠনেরই দাবি, অষ্টম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর বাড়িয়ে ৩ করা হোক। এতে মূল বেতন ১৮ হাজার টাকা থেকে বেড়ে ৫৪ হাজার টাকা হয়ে যাবে।

তবে এই সবকিছুই শুধুমাত্র প্রস্তাব, কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নয়। অষ্টম বেতন কমিশন এখনও কোনও চূড়ান্ত সুপারিশ করেনি। কমিশনের সুপারিশের পর কেন্দ্রীয় সরকার অনুমোদন দিলেই জানা যাবে সরকারি কর্মীদের বেতন সঙ্গে ডিএ জুড়ে দেওয়ার প্রস্তাব বাস্তবায়িত হয় কিনা।