বাংলা হান্ট ডেস্ক: IPL ২০২৬-এর চতুর্থ ম্যাচে মুখোমুখি হয়েছিল গুজরাট এবং পাঞ্জাব (Punjab Kings)। যেখানে, গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৩ উইকেটে জয়লাভ করে পাঞ্জাব কিংস। যদিও, ওই ম্যাচটি জিতলেও বিপুল অঙ্কের জরিমানার সম্মুখীন হয়েছেন পাঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ার। মূলত, ওই ম্যাচেই এই জরিমানা আরোপ করা হয়। এখন প্রশ্ন হল কী কারণে জরিমানা করা হল শ্রেয়স আইয়ারকে? এর নেপথ্যে রয়েছে স্লো ওভার রেট। এবারের IPL-এর মরশুমে শ্রেয়সই প্রথম অধিনায়ক যিনি স্লো ওভার রেটের কারণে জরিমানার সম্মুখীন হলেন।
জরিমানার সম্মুখীন পাঞ্জাবের (Punjab Kings) অধিনায়ক শ্রেয়স আইয়ার:
জানিয়ে রাখি যে, ওই ম্যাচে গুজরাট টাইটান্সকে ৩ উইকেটে হারিয়েছে পাঞ্জাব। প্রথমে ব্যাট করে গুজরাট ২০ ওভারে ১৬২ রান করে। এমতাবস্থায়, ১৬৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাঞ্জাব কিংস ৭ উইকেট হারিয়ে ১৯.১ ওভারে লক্ষ্যে পৌঁছে যায়। সামগ্রিক দলীয় পারফরম্যান্সের দিক থেকে বিচার করলে এই ম্যাচটি পাঞ্জাব কিংসের জন্য ভালো ছিল। কিন্তু, শ্রেয়স আইয়ার মাত্র ১৮ রান করেন। তারপর তাঁকে জরিমানাও করা হয়।

শ্রেয়স আইয়ারকে কত জরিমানা করা হয়েছে: স্লো ওভার রেটের জন্য পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স আইয়ারকে জরিমানা করা হয়েছে। এর ফলে তিনি ১২ লক্ষ টাকার বিপুল জরিমানার সম্মুখীন হন। IPL-এর তরফে জারি করা একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, যেহেতু এটি পাঞ্জাব কিংসের চলতি মরশুমে স্লো ওভার রেটের প্রথম নিয়ম লঙ্ঘন, তাই অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে ১২ লক্ষ টাকার জরিমানা করা হচ্ছে।
আরও পড়ুন: ২৫ বছরের খরা! ভারত-অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ আয়োজনের সুযোগ পেল না ইডেন, কী জানালেন সৌরভ?
পাঞ্জাবের জয়ে প্রধান ভূমিকা কে কে পালন করেছেন: পাঞ্জাব কিংসের দুই খেলোয়াড় কুপার কনলি এবং বিজয় কুমার ব্যাসক গুজরাট টাইটানসের বিরুদ্ধে পাঞ্জাব কিংসের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। IPL-এ অভিষেক হওয়া কুপার কনলি পাঞ্জাব কিংসের হয়ে ৪৪ বলে অপরাজিত ৭২ রান করেন।
আরও পড়ুন: কল্যাণের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ সম্পূর্ণ ‘ভিত্তিহীন’! কী জানাল ফেডারেশন?
এদিকে, কনলির আগে বিজয় কুমার ব্যাসকের বল হাতে অবদানের সুবাদে পাঞ্জাব গুজরাট টাইটান্সকে ১৬২ রানে আটকে রাখতে সক্ষম হয়। বিজয় কুমার ব্যাস তাঁর ৪ ওভারে ৩৪ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। ম্যাচ শেষে অধিনায়ক শ্রেয়স আইয়ার তাঁকে ‘বিগ ম্যাচ প্লেয়ার’ হিসেবেও বিবেচিত করেন।












