পুরী যাওয়ার পথে জঙ্গল-জলের মাঝে রাত কাটান, পুজোয় মিলতে পারে হাতির দেখা

Published on:

Published on:

Puri a night in the forest on the way you might spot elephants
Follow

বাংলা হান্ট ডেস্ক: আর মাত্র কয়েকটা দিন। তারপরে আসতে চলেছে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এই সময় বহু মানুষ নানান জায়গা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন। ঘুরতে যাওয়ার মধ্যে সবার আগে মাথায় এসে দী-পু-দা’র কথা। তাই এই সব জায়গায় বারবার গেল কখনোই একঘেয়ে মনে হয় না। তবে আপনি যদি চান পুজোর সময় একটু রদবদল করে ঘুরতে। তাহলে ঘুরে আসতে পারেন পুরী (Puri)। পাশাপাশি ঘুরে দেখতে পারেন চন্দ্রকা-ডাম্পারা ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারি ও দেরাস ড্রাম। এইখানে গেলে পরে আপনি দেখতে পাবেন সবুজের সান্নিধ্য। যা আপনার মন ভাল করতে বাধ্য করবে।

পুরী যাওয়ার পথে জঙ্গলে একরাত দেখা মিলবে হাতির (Puri)

ভুবেনশ্বর এর উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত চন্দকা ডাম্পারা। শহর থেকে এই জঙ্গলপ্রায় কুড়ি কিলোমিটার দূরে অবস্থিত। এখানে ঘুরতে আসলে আপনি প্রচুর পরিমাণে জন্তু জানোয়ার দেখতে পাবেন। পাশাপাশি হাতির আনাগোনা প্রচুর পরিমাণে রয়েছে এখানে। ভারতপুর সংরক্ষিত বনাঞ্চলের দিকে গেলে হাতের দেখা মিলবেই। তারও সঙ্গে দেখতে পাবেন অজস্র পাখি (Puri)।

Puri a night in the forest on the way you might spot elephants

আরও পড়ুন: মাধ্যমিক পাশেই রেলে চাকরির বাম্পার সুযোগ, রইল আবেদনের পদ্ধতি

পাশাপাশি এখানে ঘুরতে আসলে পাখির কলতানে ঘুম ভাঙবে আপনার। সারা বছরের শহরের কোলাহল থেকে দূরে থাকতে গেলে ও কংক্রিটের জঙ্গলের মাঝ থেকে একফালি সবুজ আস্তানা খুঁজলে, ঘুরে আসতে পারেন এখান থেকে।

এছাড়াও এই অভয়ারণ্যের অন্যতম আকর্ষণ হল দেরাস বাঁধ। তাছাড়া চন্দকা অভয়ারণ্যের মধ্যে রয়েছে একটি ড্যাম। যেটি সকাল দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে আপনি ঘুরে আসতে পারেন। পাশাপাশি এখানে আসলে পরে আপনি বিকেলের প্রিয়জনের সঙ্গে বেশ কিছুটা সময় কাটাতে পারবেন।

কিভাবে যাবেন?

হাওড়া থেকে ট্রেনে চেপে ভুবনেশ্বর বা কটক নামুন। তারপর সেখান থেকে গাড়ি ভাড়া করে নিয়ে ঘুরতে পারেন জল ও জঙ্গল। তাছাড়া কলকাতা থেকেও আপনি গাড়ি নিয়ে চলে আসতে পারেন জলেশ্বর। তারপর সেখান থেকে গাড়ি নিয়ে সোজা পৌঁছিয়ে যান চন্দকা (Puri)।