বাংলা হান্ট ডেস্কঃ নবাবের জেলা মুর্শিদাবাদ থেকে ছৌ নৃত্যের জেলা পুরুলিয়া যাতায়াত এবার আরও সহজ। চালু হয়েছে পুরুলিয়া থেকে লালগোলা (Purulia-Lalgola Bus) অবধি নতুন নাইট বাস সার্ভিস তথা রাত্রিকালীন বাস পরিষেবা (Night Bus Service)। এর ফলে যাত্রীরা রাতে বাসে উঠে পরেরদিন ভোরবেলার মধ্যে গন্তব্যে পৌঁছতে পারবেন। নতুন এই বাসে কী কী সুযোগ-সুবিধা রয়েছে, রুট ও সময়সূচি জেনে নিন।
পুরুলিয়া-লালগোলা নাইট বাসের রুট ও সময়সূচি | (Purulia-Lalgola Bus)
পুরুলিয়া থেকে লালগোলা অবধি রাত্রিকালীন বাস চালু করেছে সাও ট্রাভেলস। সংশ্লিষ্ট সংস্থার পরি পল্লবী নামের বাসটি পুরুলিয়া থেকে বীরভূম হয়ে মুর্শিদাবাদের লালগোলা অবধি যাতায়াত করে। রোজ সন্ধ্যা ৭টা নাগাদ বাসটি পুরুলিয়া থেকে ছাড়ে, লালগোলা পৌঁছয় পরেরদিন ভোর ৩:৪০ মিনিটে।

পুরুলিয়া থেকে যাত্রা শুরু করে এই বাসটি গোলকুন্দা, আনারা, রঘুনাথপুর, সরবড়ি মোড়, পারবোলিয়া, ডিসেরগড় ঘাট, নিয়ামতপুর, আসানসোল, কালিপাহাড়ি মোড়, রানিগঞ্জ পাঞ্জাবি মোড়, পান্ডবেশ্বর, দুবরাজপুর, সিউড়ি, মল্লারপুর, রামপুরহাট, নলহাটি, ওমরপুর, রঘুনাথগঞ্জ হয়ে লালগোলা পৌঁছয়।
আরও পড়ুনঃ পিএম কিষাণের ২৪ তম কিস্তি না পেলে মিলবে না ২৫ তম কিস্তিও? গুরুত্বপূর্ণ নিয়ম জানুন
সাও ট্রাভেলসের পরি পল্লবী বাসটি সন্ধ্যা ৭টা নাগাদ পুরুলিয়া থেকে ছাড়ে। এরপর রাত ৮:২০ মিনিটে রঘুনাথপুর থেকে, রাত ৯:৫০ মিনিটে আসানসোল থেকে, রাত ১১:২০ মিনিটে দুবরাজপুর থেকে, রাত ১২টায় সিউড়ি থেকে, রাত দেড়টায় রামপুরহাট থেকে ও ভোর ৩টেয় রঘুনাথগঞ্জ থেকে ছেড়ে ভোর ৩:৪০ মিনিট নাগাদ লালগোলা পৌঁছয়।
অন্যদিকে লালগোলা থেকে পুরুলিয়াগামী বাসটি রাত ৮টায় লালগোলা থেকে ছাড়ে, রাত ৮:৪০ মিনিটে রঘুনাথগঞ্জ থেকে, রাত ১০:১০ মিনিটে রামপুরহাট থেকে, রাত ১১:৪০ মিনিটে সিউড়ি থেকে, রাত ১২:২০ মিনিটে দুবরাজপুর থেকে, রাত ১:৫০ মিনিটে আসানসোল থেকে, ভোর ৩:৩০ মিনিটে রঘুনাথপুর থেকে ছেড়ে ভোর ৪:৪০ মিনিট নাগাদ পুরুলিয়া পৌঁছয়।
রাতের দীর্ঘ যাত্রাপত্রে যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে এই বাসে একাধিক সুযোগ-সুবিধা রাখা হয়েছে। সাও ট্রাভেলসের পুরুলিয়া-লালগোলা বাসে ৩*২ বিন্যাসের পুশব্যাক সিট, মোবাইল চার্জিং পয়েন্ট, ফ্যান সহ বেশ কিছু সুযোগ-সুবিধা রয়েছে।
রোজ পুরুলিয়া থেকে লালগোলা যাতায়াত করেন বহু মানুষ। তাঁদের সুবিধার্থে এই রাত্রিকালীন বাস পরিষেবা চালু করা হয়েছে। এই বাসের মাধ্যমে লালগোলার পাশাপাশি বীরভূমে যাতায়াতকারীরাও উপকৃত হচ্ছেন।












