বাংলা হান্ট ডেস্কঃ রেলের বিভিন্ন বিভাগে কাজ করা কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। সাফাইকর্মী, গুডস শেডের কর্মী, পার্সেল অফিস স্টাফ থেকে নিরাপত্তারক্ষী, সবাইয়েরই বেতন বাড়ানো (Salary Hike) হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের অধীনে চিফ লেবার কমিশনার (সেন্ট্রাল) অফিস নতুন নির্দেশিকা জারি করেছে। সেখানে ভেরিয়েবল ডিয়ারনেস অ্যালাওয়েন্স বা ভিডিএ সংশোধনের কথা জানানো হয়েছে। ১ এপ্রিল থেকেই নতুন পারিশ্রমিক কাঠামো কার্যকর হয়েছে বলে জানা গিয়েছে। এর ফলে রেলের বহু কর্মীর হাতে প্রতি দিনই আগের তুলনায় বেশি টাকা পৌঁছবে।
রেল কর্মীদের বেতন বাড়াল (Salary Hike) কেন্দ্র
গত ৩০ মার্চ এই সংক্রান্ত নতুন নির্দেশ জারি করা হয়। সেই নির্দেশেই রেলের বিভিন্ন ক্ষেত্রে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীদের বেতন কাঠামো বদলানো (Salary Hike) হয়েছে। বিশেষ করে গুডস শেড, পার্সেল অফিস, সাফাই পরিষেবা এবং নিরাপত্তা সংক্রান্ত কাজে যুক্ত কর্মীদের পারিশ্রমিক বাড়ানো হয়েছে।
নতুন তালিকা অনুযায়ী, ক্যাটেগরি ‘এ’ শহরে কর্মরত সাধারণ কর্মীরা দৈনিক ৮২৭ টাকা করে পাবেন। ক্যাটেগরি ‘বি’ শহরের কর্মীদের জন্য দৈনিক মজুরি নির্ধারণ করা হয়েছে ৬৯৩ টাকা। আর ক্যাটেগরি ‘সি’ শহরে সেই অঙ্ক রাখা হয়েছে ৫৫৬ টাকা। নিরাপত্তারক্ষীদের ক্ষেত্রেও আলাদা করে নতুন বেতন কাঠামো ঘোষণা করা হয়েছে। অস্ত্রবিহীন নিরাপত্তারক্ষীদের জন্য ক্যাটেগরি ‘এ’ শহরে দৈনিক পারিশ্রমিক হবে ১০০৮ টাকা। ক্যাটেগরি ‘বি’ শহরে তারা পাবেন ৯১৮ টাকা এবং ক্যাটেগরি ‘সি’ শহরে দৈনিক ৭৮১ টাকা করে দেওয়া হবে।
অন্যদিকে, সশস্ত্র নিরাপত্তারক্ষীদের বেতন আরও বেশি রাখা হয়েছে। নতুন নির্দেশ অনুযায়ী, ক্যাটেগরি ‘এ’ শহরে কর্মরত সশস্ত্র নিরাপত্তারক্ষীরা দৈনিক ১০৯৪ টাকা পাবেন। ক্যাটেগরি ‘বি’ শহরে এই অঙ্ক ১০০৮ টাকা এবং ক্যাটেগরি ‘সি’ শহরে ৯১৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুনঃ বিরোধী দলনেতা শোভনদেব! বিধানসভায় বড় রদবদল করে কার হাতে কোন দায়িত্ব দিল TMC?
রেলের নিয়ম অনুযায়ী, দিল্লি, মুম্বই, কলকাতা, চেন্নাই, হায়দরাবাদ, আহমেদাবাদ, লখনউ এবং নয়ডার মতো বড় শহরগুলোকে ক্যাটেগরি ‘এ’ হিসেবে ধরা হয়। সেই কারণে এই শহরগুলিতে কর্মরত কর্মীরাই তুলনামূলক বেশি পারিশ্রমিক (Salary Hike) পাবেন।
















