বাংলাহান্ট ডেস্ক : দীপাবলিতেই পর্দায় ‘শ্রীরাম’ রূপে ধরা দিতে চলেছেন রণবীর কাপুর। নীতেশ তিওয়ারির মেগা বাজেট ছবিটি নিয়ে দর্শক মহলে উত্তেজনা তুঙ্গে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবির টিকিটের আগাম বুকিং। তবে যদি সিনেমা হলে গিয়ে দেখতে না পারেন, তাহলেও আফসোস থাকবে না। কারণ ছবি মুক্তির পরপরই ওটিটি তেও আসতে চলেছে ‘রামায়ণ’ (Ramayana)।
ওটিটিতে মুক্তি পাবে রামায়ণ (Ramayana)
এক্ষেত্রে অবশ্য রয়েছে একটি টুইস্ট। সাধারণ ওটিটি সাবস্ক্রিপশন বা ফ্রিতে নয়। পে পার ভিউ বা অন ডিমান্ড পারচেজ মডেলে আলাদা টাকা দিয়ে কিনে দেখতে হবে ছবি। প্রাইম ফোকাস স্টুডিওস ও জিওহটস্টার এর চুক্তির মাধ্যমে করা হয়েছে এই ঘোষণা।

কী বললেন প্রযোজক: ছবির প্রযোজক নমিত মালহোত্রা বলেন, তাঁর মতে, রামায়ণ সিনেমা হলের সবথেকে বড় পর্দা অর্থাৎ IMAX 3D তে দেখার মতো অভিজ্ঞতা। কিন্তু ভারতের সিনেমা অবকাঠামো সমস্ত মানুষের কাছে পৌঁছাতে পারে না। তাই জিওহটস্টারের সঙ্গে হাত মিলিয়ে মানুষের বসার ঘরে পৌঁছে দেওয়া হবে এই ছবি।
আরও পড়ুন : ২৫ নাকি ২৬, এবছর কোজাগরী লক্ষ্মীপুজো কবে? পুজোর শুভ মুহূর্তটাই বা কখন?
কোথায় কত দাম টিকিটের: দেশের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই বিক্রি হয়েছে প্রায় ৯২ হাজার টিকিট। মুম্বইতে কিছু প্রিমিয়াম রিক্লাইনার সিটের দাম শুরুই হচ্ছে প্রায় ২৭৭০ টাকা থেকে। অগ্রিম বুকিংয়ের (Ramayana) ক্ষেত্রে সবার আগে রয়েছে দিল্লি-এনসিআর অঞ্চল। সেখানে বিক্রি হয়েছে প্রায় ১৯,৯১৩ টি টিকিট। আয় হয়েছে প্রায় ১.৫২ কোটি টাকা।
আরও পড়ুন : টিকিটের দাম প্রায় ২ লক্ষ! অরিজিতের কনসার্ট ঘিরে উন্মাদনা, প্যাকেজে কী কী?
এরপর দ্বিতীয় স্থানে রয়েছে মুম্বই। সেখানে প্রায় ১৬ হাজার টিকিট বিক্রির মাধ্যমে আয় হয়েছে ১.১০ কোটি টাকা। পিছিয়ে নেই পুণে, কলকাতা ও বেঙ্গালুরুও। শুধুমাত্র হিন্দি ভার্সন থেকেই আয় হয়েছে ৫.১৫ কোটি টাকা।














