বিনামূল্যে রেশন অতীত! এইসব কারণে বাতিল হতে পারে রেশন কার্ড, আপনারটা থাকবে তো?

Published on:

Published on:

Ration Card cancel reasons explained
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে পালাবদলের পর থেকেই রেশন নিয়ে কড়াকড়ি শুরু হয়েছে। রেশন (Ration) ব্যবস্থাকে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করে তুলতে তৎপর বিজেপি সরকার। এবার সূত্র মারফত জানা যাচ্ছে, রাজ্য জুড়ে কয়েক লক্ষ রেশন কার্ড (Ration Card) বাতিল করা হতে পারে। কাদের বিনামূল্যে রেশন পাওয়া বন্ধ হতে পারে সেই নিয়েও সামনে এসেছে বড় আপডেট।

কী কী কারণে রেশন কার্ড বাতিল হতে পারে? | (Ration Card)

রাজ্য সরকারের তরফে আগেই বেশ কিছু রেশন কার্ড ব্লক করা হয়েছিল। এই নিয়ে সমস্যা তৈরি হলে সেই ব্লক তুলে নেওয়া হয়। তবে এবার জানা যাচ্ছে, রেশন গ্রাহকদের মধ্যে কারা ‘যোগ্য’ ও কারা ‘অযোগ্য’ সেই তালিকা তৈরি করা হবে। যাবতীয় নথিপত্র যাচাইয়ের পর যারা ‘অযোগ্য’ হিসেবে বিবেচিত হবেন, তাঁদের রেশন কার্ড বাতিল করা হতে পারে।

আরও পড়ুনঃ চালু হয়ে গেল সপ্তম পে কমিশনের ওয়েবসাইট! পরামর্শ ও মতামত জানাতে পারবেন সরকারি কর্মীরা

এদিকে আগেই জানা গিয়েছিল, পশ্চিমবঙ্গের প্রায় ২৪ লক্ষ রেশন গ্রাহককে চিহ্নিত করে রাজ্যের খাদ্য দফতরে সেই তালিকা পাঠিয়েছে কেন্দ্র। এই গ্রাহকরা জাতীয় প্রকল্পের আওতাভুক্ত। তাঁদের নথিপত্র যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। এবার জানা গেল, রেশন গ্রাহকদের মধ্যেও ‘যোগ্য’, ‘অযোগ্য’র তালিকা তৈরি করে ‘অযোগ্য’দের রেশন কার্ড বাতিল করতে পারে সরকার।

কী কী কারণে রেশন কার্ড বাতিল করা হবে সেই নিয়ে রাজ্যের তরফে এখনও সুনির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি। তবে সূত্রের খবর, কোম্পানি ডিরেক্টর, আয়করদাতা, গাড়ির মালিকরা আর বিনামূল্যে রেশন সামগ্রী পাবেন না। পাশাপাশি রাজ্য সরকারি কর্মচারী, কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের নামও বাদ দেওয়া হতে পারে। মৃত ব্যক্তিদের নামও এই তালিকায় আর থাকবে না বলে খবর।

Ration Card

সব মিলিয়ে, রেশন নিয়ে ব্যাপক কড়াকড়ি শুরু করেছে রাজ্য সরকার। কয়েক লক্ষ রেশন কার্ড বাতিলের খবর শোনা গেলেও কোন কোন ক্ষেত্রে তা বাতিল করা হতে পারে সেই বিষয়ে সরকারের তরফে এখনও সুনির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি। রাজ্যের তরফে কিছু জানানো হলেই বিষয়টি পরিষ্কার হবে।