বাংলা হান্ট ডেস্ক: রেশন পেতে এখন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকা একান্তই বাধ্যতামূলক (Ration Card)। কারণ রেশন নেওয়ার সময় ওটিপি ও রেশন সংক্রান্ত মেসেজ ওই নম্বরেই যায়। যার ফলে সবসময় ফোন নম্বর আপডেট রাখা একান্তই প্রয়োজন। তবে কোনো কারণে রেশন তুলতে গিয়ে যদি ওটিপি নিয়ে হয়রানির শিকার হতে হয় তাহলে কি করবেন সেই বিষয়ে বিস্তারিত তথ্য আজকের প্রতিবেদনে রইল।
OTP-র সমস্যা? রেশন কার্ডে নম্বর বদলান সহজেই (Ration Card)
এবার কোন কারনে যদি আপনার রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক না থাকা মোবাইল নম্বর পরিবর্তন করতে চান তাহলে চিন্তার কিছু নেই, আজকে প্রতিবেদনা রইল সেই বিষয়ে বিস্তারিত তথ্য (Ration Card)। রেশন কার্ড অধিকারী তাদের রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তরের মাধ্যমে সংশ্লিষ্ট সরকারি অ্যাপ ব্যবহার করে বা স্থানীয়রেশন অফিসে গিয়ে মোবাইল নম্বর আপডেট করতে পারবেন।
এর জন্য প্রথমে গুগল প্লে স্টোর থেকে অফিশিয়াল মেরা রেশন অ্যাপ টি ডাউনলোড করুন। তারপর আপনার রেশন কার্ড সংক্রান্ত তথ্য খতিয়ে দেখে নিন।

আরও পড়ুন: সাধারণ কচুশাকেই অসাধারণ স্বাদ, দেবী দুর্গার প্রিয় এই শাক রান্নার সহজ কৌশল জেনে নিন
যদি মোবাইল নম্বর আপডেট করার বিকল্প থাকে তারে প্রয়োজনীয় তথ্য লিখে সাবমিট করুন। এরপর ওটিপি আসবে সেটি ব্যবহার করে ফোন নম্বর ভেরিফাই করে ফেলুন। পাশাপাশি সঠিক তথ্য দেওয়ার পর নির্দেশ অনুসরণ করে আবেদন জমা দিন।
একই সঙ্গে আপনার মোবাইল নম্বর আপডেট হয়ে গেলে আপনি একটি কনফার্মেশন মেসেজ পাবেন। হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে মোবাইল নম্বর আপডেট করা সম্ভব। এর জন্য রাজ্যের খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে হেল্পলাইন নম্বরে মেসেজ করে জানুন কি কি পরিষেবা পাওয়া যাবে।
এবার সেখানে মোবাইল নম্বর আপডেট করার অপশনটি বেছে নিন। তারপর খাদ্য দপ্তরের দেওয়া নির্দেশ অনুযায়ী সব প্রক্রিয়া সেরে ফেলুন। এরপর আপনার মোবাইল নম্বর আপডেট হয়ে গেলে নম্বরে একটি মেসেজ আসবে। তারপর এই মিশ্রিত হয়ে যাবেন যে ফোন নম্বর আপডেট হয়ে গিয়েছে (Ration Card)।














