বাংলা হান্ট ডেস্ক: রাজ্যে রেশন (Ration Card) ব্যবস্থা কে উন্নত ও অত্যাধুনিক করতে এবার বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। বর্তমানে বায়োমেট্রিক ছাড়া এমনিতেই তোলা যায় না রেশনের সামগ্রিক। আর এবার পরিবারভিত্তিক রেশন ব্যবস্থার ক্ষেত্রেও বড়সড়ো পরিবর্তন নিয়ে আসল খাদ্য ও সরবরাহ দফতর। জানুন এই বিষয়ে বিস্তারিত তথ্য।
রেশন কার্ডধারীদের জন্য বড় খবর বদলে গেল নয়া নিয়ম (Ration Card)
ডিজিটাল রেশন (Ration Card) ব্যবস্থা চালুর পর থেকেই গ্রাহকদের সুবিধার্থে পোর্টাবিলিটি বা যে কোন স্থান থেকে রেশন সামগ্রিক সমগ্র সুবিধা চালু ছিল। তবে এবার পরিবারিকভিত্তিক রেশন ব্যবস্থার ক্ষেত্র নিয়ম আগের থেকে বেশি কড়াকড়ি করা হল।

আরও পড়ুন: ভোররাতে কলকাতা বিমানবন্দরের ATC বিল্ডিংয়ে অগ্নিকাণ্ড, আতঙ্ক ছড়াল যাত্রীমহলে
এছাড়া খাদ্য দপ্তরে নতুন নির্দেশিকা অনুযায়ী, একই যৌথ পরিবারের সদস্যরা আর আলাদা আলাদা স্থান বা বিভিন্ন রেশন ডিলারের কাছ থেকে নিজের বরাদ্দের খাদ্যদ্রব্য তুলতে পারবেন না। একই সঙ্গে ডিজিটাল ব্যবস্থা কার্যকর হওয়ার পর থেকে যেকোনো কার্ডধারীর বায়োমেট্রিক প্রমাণের মাধ্যমে রাজ্যের যে কোন প্রান্তের রেশন দোকান থেকে খাদ্য সামগ্রী তোলার সুযোগ ছিল।
এর জন্য নিজস্ব নির্দিষ্ট ডিলারের কাছে যাওয়া বাধ্যবাধকতা ছিল না। তবে এই সুবিধার কারণে প্রশাসনিক ও হিসেব সংক্রান্ত বেশ কিছু জটিলতাও তৈরি হয়েছিল।
বিশেষ করে একই যৌথ পরিবারের অন্তর্ভুক্ত কার্ডধারীরা কাজের সূত্রে বা অন্য কোনও কারণে আলাদা জায়গায় থাকলে, আলাদা আলাদা জায়গা থেকে নিজেদের ভাগের খাদ্যদ্রব্য সংগ্রহ করছিলেন।
যার জেরে জটিলতা তৈরি হচ্ছিল। তাই জটিলতা দূর করতে খাদ্য দপ্তরের স্পষ্ট বার্তা, স্বচ্ছতা বজায় রাখতে এখন থেকে এক পরিবারের সমস্ত সদস্যের শুধুমাত্র একটি জায়গা থেকেই রেশন তুলতে হবে (Ration Card)।













