ভুয়ো কার্ডে কড়া নজরদারি, রাজ্যে রেশন কার্ড খতিয়ে দেখতে কেন্দ্রের নির্দেশ

Published on:

Published on:

Ration Card irregularitie in the state centre orders probe
Follow

বাংলা হান্ট ডেস্ক: কেন্দ্রীয় সরকার দেশের সব রাজ্যের সন্দেহজনক প্রায় ৬ কোটি রেশন কার্ড (Ration Card) চিহ্নিত করে সেগুলো সম্পর্কে তদন্ত করার নির্দেশ দিয়েছে। কারণ কার্ডগুলো বেআইনি গ্রাহকদের কাছে থাকলে তা বাতিল করে জানাতে হবে রাজ্যগুলিকে। পাশাপাশি এই ঘটনায় তালিকায় দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের তুলনায় বিজেপি শাসিত ডবল ইঞ্জিনের সরকারের রাজ্যে এই ধরনের রেশন কার্ড বেশি পরিমাণে রয়েছে।

রাজ্যে রেশন কার্ডে অনিয়ম, তদন্তের নির্দেশ কেন্দ্রের (Ration Card)

যদিও পশ্চিমবঙ্গে ১৭ লক্ষ ২৯ হাজার কার্ড চিহ্নিত করা হয়েছে। সেখানে গুজরাতের মতো পশ্চিমবঙ্গের তুলনায় কম জনসংখ্যা ও রেশন কার্ড থাকা রাজ্যে এই সংখ্যা ৫৫ লক্ষ। পাশাপাশি রাজস্থানে ‌এই সংখ্যা ৭৫ লক্ষ। মহারাষ্টে তো এই সংখ্যা প্রায় ১ কোটি (৯৯ লক্ষ)। এছাড়াও উত্তরপ্রদেশে ৫৪ লক্ষ এরকম কার্ড চিহ্নিত করেছে কেন্দ্র (Ration Card)।

Ration Card irregularitie in the state centre orders probe

আরও পড়ুন: আচমকা যাত্রী সংখ্যা বাড়ায় বনগাঁ লোকালে দ্বিগুণ ভিড়, ঠাসাঠাসি পরিস্থিতিতে দুর্ভোগ

এমনকি হরিয়ানার মতো ছোট রাজ্যে ৩২ লক্ষ কার্ড চিহ্নিত করা হয়েছে। এনডিএ শাসিত রাজ্য অন্ধ্রপ্রদেশে এটা ৩৮ লক্ষ। বিজেপি শাসিত অসমে এই সংখ্যা ৩৬ লক্ষ। এই বিষয়ে রাজ্য খাদ্য দপ্তরের সূত্র অনুযায়ী, পশ্চিমবঙ্গে রেশন বন্টন ব্যবস্থার স্বচছতা অনেক বেশি তা এটা প্রমাণ করে দিচ্ছে।

পাশাপাশি জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় রাজ্যে প্রায় ৬ কোটি ২ লক্ষ রেশন গ্রাহক আছেন। যে সব রাজ্যে অধিক সংখ্যক সন্দেহজনক কার্ড চিহ্নিত হয়েছে তাদের অনেকের গ্রাহকের সংখ্যা পশ্চিমবঙ্গের থেকে কম। তা সত্বেও সেখানে অনেক বেুশি সংখ্যক রেশন কার্ডে গোলমাল ধরা পড়েছে।

তবে রেশন কার্ডের এই গণযোগ থাকার ফলে বর্তমানে রেশন গ্রাহকদের খাদ্য বন্টন সম্পূর্ণ অনলাইন ব্যবস্থা কেওয়াইসি করে দেওয়া হয়। তাই রেশন কার্ডে গোলমাল থাকার সম্ভাবনা অনেকটাই কমে যায়। এবং প্রায় তিন লক্ষ ৫৯ হাজার কার্ড ইতিমধ্যে বাতিল করা হয়েছে। পাশাপাশি এক লক্ষ সাতাশি হাজার কার্ড বৈধ হিসেবে পাওয়া গিয়েছে। তবে জানা যায় ভোট মিটলে এই কাজ আরো দ্রুতগতিতে করে ফেলবে খাদ্য দফতর (Ration Card)।