বাংলা হান্ট ডেস্ক: রেশনে পুজো প্যাকেজে খাদ্য সামগ্রী বন্টন প্রক্রিয়ার ১৭ নভেম্বর পর্যন্ত চালিয়ে যেতে বলেছে খাদ্য দপ্তর (Ration Card)। অক্টোবরের মাঝামাঝি পুজো প্যাকেজ বন্টন শুরু হয়। তখনই সময়সীমা ঠিক করে দেওয়া হয় ১৭ নভেম্বর। কিন্তু পুজোর পর পর্যালোচনা বৈঠকের কার্যবিবরণীতে বলা হয়, ৭ অক্টোবর এর মধ্যে পুজো প্যাকেজ বন্টন শেষ করতে হবে।
১৭ তারিখ পর্যন্ত রেশনে মিলবে পুজোর প্যাকেজ (Ration Card)
এই নিয়ে বিভ্রান্ত তৈরি হয় রেশন ডিলারদের মধ্যে (Ration Card)। কারণ অক্টোবরেই শেষে পুজো প্যাকেজে ময়দা চিনি ও সুজির একটি অংশ দেওয়া হয়নি। বিশেষ করে সুজি অবন্টিত রয়েছে অনেকটাই। এই পরিস্থিতিতে, খাদ্য সচিব জগদীশ প্রসাদ মিনাকে চিঠি দিয়ে রেশন ডিলারদের সংগঠন জানতে চায়, ৭ নভেম্বর পর কি করা হবে।
সরকারি দপ্তরের এখন ছুটি চলছে তার মধ্যে খাদ্য দপ্তরের এক শীর্ষ কর্তার ডিলার সংগঠনকে বার্তা পাঠান। কার্য বিবরণীতে ভুল হয়েছে। সেটি সংশোধন করে নেওয়া হবে। ১৭ নভেম্বরের নির্ধারিত সময় পর্যন্ত পুজো প্যাকেজ দেওয়া যেতে পারে।

আরও পড়ুন: এসি লোকালের সুবিধা এবার শিয়ালদহ দক্ষিণেও, বাড়তে পারে একাধিক রুটের ট্রেন সংখ্যা
তবে ডিলারদের আশঙ্কা, ১৭ তারিখের পর পুজো প্যাকেজের যে খাদ্য পড়ে থাকবে সেগুলোর কি হবে? সেগুলো বেশিদিন পড়ে থাকলে নষ্ট হয়ে যেতে পারে। ইতিমধ্যে কোথাও কোথাও তা নষ্ট হতে শুরু করে দিয়েছে।
পুজো প্যাকেজের জন্য ডিলারদের অগ্রিম টাকা জমা দিতে হয়েছে। পড়ে থাকা সামগ্রীর জন্য তাই লোকসান হতে পারে বলে, ডিলার সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু আশঙ্কা প্রকাশ করেছেন (Ration Card)।












