রেশন কার্ডে বড় বদল! ১ অক্টোবর থেকে নিষ্ক্রিয় হতে পারে, ২১ সেপ্টেম্বরের আগে এই কাজ জরুরি

Published on:

Published on:

Ration Card what to do before september 21
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার রেশন কার্ড (Ration Card) নিয়ে রয়েছে বড় খবর। কারণ গত কয়েক মাস ধরে রেশন দোকানে আপনি যদি কোন খাদ্য তুলে না থাকেন তাহলে দীর্ঘদিন ধরে রেশন না তোলার উপভোক্তাদের কার্ড চিহ্নিত করে সেটিকে নিষ্ক্রিয় করে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার। এই কাজটি মূলত ডুপ্লিকেট অথবা সুবিধা পাওয়ার ক্ষেত্রে অযোগ্য হয়ে পড়া কার্ডগুলো শনাক্ত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

রেশন কার্ড বাঁচাতে ২১ সেপ্টেম্বরের আগে কী করবেন? জানুন (Ration Card)

সেই নিয়ম অনুযায়ী, টানা ছয় মাস রেশন না তুললে সংশ্লিষ্ট রেশন কার্ডটি (Ration Card) ১ অক্টোবর থেকে সাময়িকভাবে নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। পাশাপাশি সাইলেন্ট কার্ড হোল্ডার কারা এই বিষয়ে রেশন কার্ড ধারী গত ছয় মাস ধরে নিয়মিত বরাদ্দের খাদ্যশস্য সরকারি রেশন থেকে সংগ্রহ করেনি, তাদেরকে এই সাইলেন্ট কার্ড হোল্ডার হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

Ration Card what to do before september 21

আরও পড়ুন: রবিবার বিদ্যাসাগর সেতু দিয়ে যাতায়াত বন্ধ ৪ ঘণ্টা, সমস্যায় পড়তে পারেন নিত্যযাত্রীরা

এর ফলে আপনাকে ২১ সেপ্টেম্বর এর আগে এই নিষ্ক্রিয় রেশন কার্ডের তালিকায় নাম থাকলে, সে কার্ড সক্রিয় করতে হবে। সেপ্টেম্বরের মধ্যে নিকটবর্তী PDS দোকানে গিয়ে নিজের প্রাপ্য রেশন সংগ্রহ করুন। পাশাপাশি নির্দিষ্ট সময়ের মধ্যে রেশন তুলে নেওয়া হলে কার্ড সক্রিয় রাখার সুযোগ থাকতে পারে।

তবে নিজের কার্ডের বর্তমান অবস্থা নিয়ে সন্দেহ থাকলে সরাসরি স্থানীয় রেশন ডিলারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। একই সঙ্গে প্রয়োজনে রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতরের কাছ থেকে তথ্য যাচাই করে নেওয়া উচিত। তবে ১ অক্টোবরের পরেই এই সুযোগ থাকবে কিনা তা নিয়ে জনগণের মধ্যে নানা রকম প্রশ্নের সৃষ্টি হয়েছে।

এই বিষয়ে ১ অক্টোবর থেকে নিষ্ক্রিয় হয়ে গেলে সবকিছু শেষ হয়ে যাচ্ছে না, যোগ্য উপভোক্তাদের জন্য পুনরায় কার্ড সক্রিয় করার সুযোগ রাখা হচ্ছে। তথ্য অনুযায়ী, ১ অক্টোবর ২০২৬ থেকে ১ জানুয়ারী ২০২৭ এর মধ্যে প্রয়োজনীয় ই কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করার সুযোগ থাকতে পারে।

এই সময়ের মধ্যে উপভোক্তাদের তথ্য যাচাই করা হবে। নথি ও পরিচয় সংক্রান্ত তথ্য সঠিক প্রমাণিত হলে, যাচাই প্রক্রিয়া সফল হবে এবং নিষ্ক্রিয়কারদের সক্রিয় করার সুযোগ মিলবে। এছাড়া সরকারের মূল লক্ষ্য রেশন কার্ডের (Ration Card) ডেটাবেস পরিষ্কার করা। নিষ্ক্রিয় অথবা ডুপ্লিকেট কিংবা অযোগ্য উপভোক্তাদের সনাক্ত করে তাদের সক্রিয় তালিকা থেকে বাদ দিয়ে দিলে রেশন ব্যবস্থা অনিয়ম কমানো সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। তাই গত ছয় মাসে আপনি যদি রেশন তুলে না থাকেন তাহলে আগামী ২১ সেপ্টেম্বর এর আগে নিজের রেশন কার্ডের স্ট্যাটাস যাচাই করে নিকটবর্তী রেশন দোকান বা খাদ্য দফতরের সঙ্গে যোগাযোগ করুন।