বাংলা হান্ট ডেস্ক: ভোজন রসিক মানুষ নানান রকম পদ খেতে পছন্দ করেন। আর তার মধ্যে বাঙালি যদি থেকে তাহলে বিরিয়ানির প্রতি আলাদাই একটা টান থাকে। তাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব এমন একটি রেসিপি যা ভিন্ন স্বাদের বিরিয়ানি। দেখে নিন সেই রেসিপি (Recipe)।
অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন বিশেষ বিরিয়ানি (Recipe)
হঠাৎ করে যদি বাড়িতে অতিথি আসে তাহলে অবশ্যই ট্রাই করুন এই রেসিপিটি। যেটি বানাতে আপনার অল্প কিছু উপকরণ লাগবে। পাশাপাশি সহজে বানিয়ে ফেলতে পারেন এই পদটি (Recipe)।

আরও পড়ুন: আলাদা হাঁড়ি মানেই আলাদা পরিবার? অন্নপূর্ণা যোজনার গুরুত্বপূর্ণ নিয়ম জানুন
উপকরণ:
বাসমতি চাল – ৪ কাপ
টুকরো চিকেন – লেগ পিস ৪টে
পেঁয়াজ কুঁচি – ৪ চা চামচ
আদা বাটা – ১ চা চামচ
কাঁচা লঙ্কা বাটা – ১ চা চামচ
টক দই – ২ চা চামচ
বিরিয়ানি মশলা – ১ প্যাকেট
গোটা গরম মশলা – পরিমাপ মতো
জাফরান – ১টা
ঘি – ৪ চা চামচ
সাদা তেল – ৩ চা চামচ
স্বাদ নুন – স্বাদ মতো
ধনেপাতা কুঁচি – ১ চা চামচ
পুদিনা পাতা – ১ চা চামচ
ফাঁপা সবুজ বাঁশ – ১টা বা ২টো
শালপাতা – ১টা বা ২টো
আটা – পরিমাপ মতো
দুধ – ১ কাপ
পাতিলেবুর রস – ১ চা চামচ
প্রণালী: চাল ধুয়ে এক ঘণ্টা ভিজিয়ে রাখুন। মাংস ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নিন। কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ হালকা করে ভেজে নিন। তারপর সেই পেঁয়াজ কুচি, রসুন-আদা বাটার পেস্ট তৈরি করুন। সেই পেস্ট, বিরিয়ানি মশলা, টক দই দিয়ে মুরগির মাংস ভাল করে ম্যারিনেট করে নিন। ভেজানো চালের ২০ শতাংশ নিয়ে সাদা ভাত রান্না করুন। এর পরে একটা হাঁড়িতে পরিমাপ মতো জল ঢেলে তাতে গোটা গরম মশলা, সাদা তেল, পরিমাণ মতো নুন দিয়ে হালকা ফোটান। ১০-১৫ মিনিট রেখে দিন। এ বার ফাঁপা সবুজ বাঁশের খোল নিয়ে তার ভিতরে ঘি মাখান। তার মধ্যে একে-একে রান্না করা মাংস ও অর্ধেক রান্না করা ভাত ঢেলে দিন। তার উপরে ভেজানো জাফরান, ধনেপাতা ও পুদিনা পাতা কুচি, অল্প দুধ দিয়ে ‘লেয়ার’ করে দিন। বাঁশের খোলের মুখটা শালপাতা ও আটামাখা দিয়ে বন্ধ করুন। কাঁচা বাঁশ হলেই বেশি ভাল। শুকনো বাঁশ তাড়াতাড়ি পুড়ে যায়। এবার এই বাঁশটিকে কাঠকয়লার হালকা আঁচে ৪০-৪৫ মিনিট ঘুরিয়ে-ফিরিয়ে, উল্টেপাল্টে পোড়ান। এরপর নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন (Recipe)।













