চুনো মাছ দিয়ে বানান মাখা মাখা চচ্চড়ি, গরম ভাতের সঙ্গে একবার খেলেই মন ভরে যাবে

Published on:

Published on:

Recipe Chuno Macher Chorchor with just a few ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: ভোজন রসিক মানুষ নানান রকম পদ খেতে পছন্দ করেন। আর তার মধ্যে বাঙালি যদি থেকে তাহলে মাছের প্রতি আলাদাই একটা টান থাকে। তাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব এমন একটি রেসিপি যা চুনো মাছ দিয়ে বানানো হবে। দেখে নিন চুনো মাছ দিয়ে কিভাবে বানাবেন মাখামাখা চচ্চড়ি। প্রণালী রইল (Recipe)।

অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন চুনো মাছের চচ্চড়ি (Recipe)

হঠাৎ করে যদি বাড়িতে অতিথি আসে তাহলে অবশ্যই ট্রাই করুন এই রেসিপিটি। যেটি বানাতে আপনার অল্প কিছু উপকরণ লাগবে। পাশাপাশি সহজে বানিয়ে ফেলতে পারেন এই পদটি (Recipe)।

Recipe Chuno Macher Chorchor with just a few ingredients

আরও পড়ুন: ড্রাইভিং লাইসেন্সের ঠিকানা বদলাবেন? কীভাবে করবেন, জেনে নিন

উপকরণ:

পাঁচমিশালি ছোট মাছ আধ কেজি
পেঁয়াজকুচি ১ কাপ
রসুন বাটা ১ চা চামচ
শুকনো লঙ্কাবাটা দেড় টেবিল চামচ
হলুদ গুঁড়ো ১ চা চামচ
ধনেগুঁড়ো আধ চা চামচ
চেরা কাঁচালঙ্কা ৫-৬টি
টমেটো কুচি আধ কাপ
নুন স্বাদমতো
সর্ষের তেল

প্রণালী: প্রথমে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিন। এরপর তার মধ্যে পেঁয়াজ কুচি, রসুন বাটা ,শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো ধনে গুঁড়োসহ সব উপকরণ দিয়ে ভালোভাবে মেখে নিন। এরপর সমস্ত উপকরণটি তেল গরম করা কড়াইতে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকুন। এবার ভালোভাবে নাড়াচাড়া করে যখন সমস্ত কিছু ভাজা হয়ে যাবে তার মধ্যে সামান্য জল দিয়ে দু তিন মিনিট চাপা দিয়ে দিন। এতে মাছটি সেদ্ধ হয়ে যাবে। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন (Recipe)।