বাংলা হান্ট ডেস্ক: জিভে জল আনা খাবার হল কাশ্মীরি আলুর দম। সামান্য মশলা ও হালকা ঝালের এই চমৎকার স্বাদের জন্য কাশ্মীরি আলুর দমের চর্চা দেশ জুড়ে রয়েছে। আর এমন একটি পদ যা আপনি সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন, সেই রেসিপি রইল আজকে প্রতিবেদনে (Recipe)।
অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন কাশ্মীরি আলুর দম (Recipe)
কাশ্মীরি আলুর দমে সবথেকে স্বতন্ত্র বৈশিষ্ট্য হল এর ব্যবহৃত মশলাগুলো। পাশাপাশি এত ছোট আলু এই রান্নার ব্যবহৃত হয়। যার ফলে এর স্বাদ আলাদা রকমের হয়। তাই আজকের প্রতিবেদনে রইল কিভাবে আপনি স্বল্প উপকরণ দিয়ে অল্প সময়ে বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন কাশ্মীরি আলুর দম। দেখে নিন তার প্রণালী (Recipe)।

আরও পড়ুন: পুজোর ছুটির পর স্কুল খোলার আগে নয়া নির্দেশ প্রশাসনের
উপকরণ:
৮-১০টি ছোট আলু
২ টেবিল চামচ সর্ষের তেল
১ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা
১/২ চা চামচ আদার গুঁড়ো
১ চা চামচ গরম মসলা
কারি পাতা,
২টি দারুচিনি
১ চা চামচ জিরে গুঁড়ো
১টি কালো এলাচ
১ চা চামচ মৌরির গুঁড়ো
১ চা চামচ মেথি পাতা
২ কাপ জল
স্বাদমতো নুন
প্রণালী: প্রথমে ছোট ছোট আলোগুলোকে ভালোভাবে ছিদ্র করে সেদ্ধো করে নিন। এরপর একটি কড়াইতে তেল গরম করে সেই সিদ্ধ করা আলো গুলোকে ভেজে নিন। তারপর একটি কড়াইতে সরষের তেলের সঙ্গে কালো এলাচ দারচিনি ও তেজপাতা ভালোভাবে ভেজে নিন। এরপর কিছুটা পেস্টে কাশ্মীরি লঙ্কাগুঁড়ো ও জল যোগ করুন। তারপর আলু গুলো ওর মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। এরপর তার মধ্যে স্বাদমতো নুন ও পরিমান মতন জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিন। তারপর তার মধ্যে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। এরপর গা মাখা হয়ে আসলে উপর থেকে সামান্য ঘি ছড়িয়ে দিয়ে, গরম গরম পরিবেশন করুন কাশ্মীরি আলুর দম (Recipe)।












