মাছের ঝোল নয়, কাতলা রাঁধুন এভাবে, তেল-ঝালে জমে যাবে

Published on:

Published on:

Recipe 'Katlar Tel-Jhal' using just a few ingredients

বাংলা হান্ট ডেস্ক: আপনি যদি পুজোর সময় অল্প কিছুক্ষণের মধ্যে সুস্বাদু কোন খাবার বানিয়ে খেতে চান তাহলে আজকের প্রতিবেদন আপনার জন্য। এর জন্য আপনার সামান্য কিছু উপকরণ লাগবে। সেই সকল উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন কাতলার তেল-ঝাল (Recipe)।

অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু কাতলার তেল-ঝাল (Recipe)

দেখতে দেখতে দূর্গা পুজো শেষ। এবার বিজয়াতে আপনি যদি চান নতুনত্ব কোন খাবার বাড়িতে তৈরি করতে তাহলে আজকের প্রতিবেদন আপনার জন্য। আজকের প্রতিবেদনে রইল কিভাবে বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন সুস্বাদু কাতলার তেল-ঝাল রেসিপি রইল‌ (Recipe)।

Recipe 'Katlar Tel-Jhal' using just a few ingredients

আরও পড়ুন: আধার কার্ডে বাবার বদলে স্বামীর নাম লেখাতে চান? রইল আপডেটের নিয়ম

উপকরণ:

কাতলা মাছের টুকরো

সর্ষের তেল: ৫-৬ টেবিল চামচ

পেঁয়াজ বাটা: ২ টেবিল চামচ

রসুন বাটা: ১ টেবিল চামচ

আদাবাটা: ১ চা চামচ

হলুদগুঁড়ো: ১ চা চামচ

লঙ্কাগুঁড়ো: ১ চা চামচ

জিরেগুঁড়ো: ১ চা চামচ

কাঁচালঙ্কা: ৩-৪টি

নুন: স্বাদমতো

চিনি: আধ চা চামচ

জল

প্রণালী: মাছের টুকরোগুলি ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নিন। তার পর নুন ও সামান্য হলুদ মাখিয়ে ১০ মিনিট রেখে দিন। তারপর মাছগুলোকে ভেজে নিন। এরপর ওই তেলেই পেঁয়াজ বাটা দিয়ে কষতে শুরু করুন। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেলে আদা ও রসুন বাটা দিন। এ বার হলুদ, লঙ্কা ও জিরেগুঁড়ো সামান্য জলে গুলে কড়াইয়ে ঢেলে দিন। মশলা ভাল করে কষিয়ে নিন। তেল ছাড়তে শুরু করলে বুঝবেন মশলা তৈরি।এ বার প্রয়োজনমতো গরম জল, নুন ও সামান্য চিনি দিন। ঝোল ফুটতে শুরু করলে ভেজে রাখা মাছের টুকরোগুলি কড়াইয়ে ছেড়ে দিন। সঙ্গে চেরা কাঁচালঙ্কা দিন। ঢাকা দিয়ে কম আঁচে ৭-৮ মিনিট রান্না করুন। তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন (Recipe)।