বাংলা হান্ট ডেস্ক: এঁচোড় খেতে ভালোবাসে না এমন মানুষ খুব কম পাবেন। তবে এঁচোড় রান্না করা সহজ বিষয় নয়। কারণ এঁচোড় কাটতে গেলে অনেকক্ষণ সময় লেগে যায়। তবে আজ আপনাদের সঙ্গে সাধারণ এঁচোড়ের ঝোল বা কষা করার রেসিপি শেয়ার করব না। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বিহারের বিখ্যাত একটি রেসিপি। যা আপনি এখন বাড়িতেই সহজেই বানিয়ে ফেলতে পারবেন (Recipe)।
অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন এঁচোড়ের চম্পারন (Recipe)
বিহারের চম্পারণ জেলে বিখ্যাত অহুনা মাটন এর নাম তো শুনেছেন। কিন্তু বাড়িতে অনেকেই খাসির মাংস না খাওয়ায় আপনি এই রেসিপিটি করে উঠতে পারছেন না। তবে মাটন না করতে পারলেও, গাছ পাঁঠা তো আছে। আপনি এই সবজি রুটি দিয়ে বানিয়ে ফেলুন এঁচোড়ের চম্পারন (Recipe)।

আরও পড়ুন: আধার কার্ডে বড় পরিবর্তন, নিরাপত্তা থেকে সুবিধা সম্পূর্ণ বিবরণ জানুন…
উপকরণ:
এঁচোড়: ৫০০ গ্রাম (ডুমো করে কাটা)
পেঁয়াজ কুচি: ৩০০-৪০০ গ্রাম (মিহি করে কাটা)
গোটা রসুন: ২-৩টি
আদা-রসুন বাটা: ২ টেবিল চামচ
টক দই: আধ কাপ ফেটানো
সর্ষের তেল: ১ কাপ
হলুদ গুঁড়ো: আধ চা চামচ
লঙ্কা গুঁড়ো: আধ চা চামচ
জিরে গুঁড়ো: আধ চা চামচ
ধনে গুঁড়ো: আধ চা চামচ
গরমমশলা গুঁড়ো: আধ চা চামচ
কাশ্মীরি লঙ্কা গুঁড়ো: আধ চা চামচ
তেজপাতা: ১টি
শুকনো লঙ্কা: ১টি
এলাচ: ২-৩টি
লবঙ্গ: ২-৩টি
দারুচিনি: এক টুকরো
গোলমরিচ: ৪-৫টি
শাহ জিরে: আধ চা চামচ
নুন ও সামান্য চিনি: স্বাদমতো
আটার মণ্ড: হাঁড়ির মুখ সিল করার জন্য
প্রণালী: প্রথমে এঁচোড়ের টুকরো সামান্য নুন ও হলুদ দিয়ে হালকা ভাপিয়ে জল ঝরিয়ে নিন। তবে খুব বেশি সেদ্ধ করবেন না। এবার কড়াইতে সর্ষের তেল ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করে নিয়ে আঁচ বন্ধ করে দিন। তেলটা একটু ঠান্ডা হতে দিন। তারপর একটি পাত্রে ভাপানো এঁচোড়, পেঁয়াজ কুচি, আদা-রসুন বাটা, সব ধরনের গুঁড়ো মশলা, গোটা গরম মশলা, টক দই, নুন, চিনি এবং গরম করে রাখা সর্ষের তেল অর্ধেকটা মতো দিন।এরপর আস্ত রসুনগুলো ভালো করে ধুয়ে মশলার মধ্যে দিয়ে দিন। সমস্তটা খুব ভালো করে ম্যারিনেট করে অন্ততপক্ষে ৩০ মিনিট রেখে দিন। যেহেতু চম্পারন যে হেতু মাটির পাত্রে রান্না করা হয়, তাই এই ধরনের বাসন থাকলেই ভালো। না হলে প্রেশার কুকার ব্যবহার করা যায়। এরপর ম্যারিনেট করা এঁচোড়ের মিশ্রণটি হাঁড়িতে ঢেলে দিন। এই রান্নায় কিন্তু জল ব্যবহার করা হয় না। তবে এই রান্নাটি করার সম হাঁড়িতে মশলা মাখানো এঁচোড় ভরে পাত্রের মুখটি সরাজাতীয় কিছু দিয়ে ঢেকে দিন। তারপর অন্তত ৪৫ থেকে ৫০ মিনিট রান্না হবে। মাঝে মাঝে হাঁড়িটি ধরে সাবধানে একটু ঝাঁকিয়ে দেবেন যাতে তলায় না লেগে যায়। তারপর ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন (Recipe)।












