চেনা কষা নয়, প্লেটে নামবে ‘ব্ল্যাক’ ম্যাজিক! চিকেন আর কালো তিলেই বাজিমাত, রেসিপি রইল

Published on:

Published on:

Recipe make delicious black sesame chicken with just a few ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: হোলির দিন বাড়িতে একঘেয়ে মাংস রান্না না করে স্বাদ বদল করতে বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু এই রেসিপিটি। এটি রান্না করতে বেশি কিছু উপকরণ লাগে না। অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারেন এই রেসিপিটি (Recipe)।

অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু কালো তিল চিকেন (Recipe)

একঘেয়ে মাংস রান্না করে করে স্বাদ বদল করতে চান। তাহলে ভিন্ন স্বাদের, গা মাখা মাংস রান্না করুন আজই। এই মাংসদিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। দেখে নিন কীভাবে বানাবেন সুস্বাদু কালো তিল চিকেন (Recipe)।

Recipe make delicious black sesame chicken with just a few ingredients

আরও পড়ুন: হোলির ছুটিতে বড় ম্যাচ! ইডেনে বিশ্বকাপ সেমিফাইনাল উপলক্ষে রাত পর্যন্ত চলবে অতিরিক্ত মেট্রো

উপকরণ:

৭৫০ গ্রাম মুরগির মাংস

৪-৫ টেবিল চামচ কালো তিল

২ টি বড় পেঁয়াজ

এক ইঞ্চি আদার টুকরো

৮-১০ কোয়া রসুন

৫-৬টি কাঁচালঙ্কা

রান্নার জন্য সর্ষের তেল

স্বাদ মতো নুন

১ চা-চামচ হলুদ

১টি তেজপাতা

৩-৪টি শুকনো লঙ্কা

৩-৪টি ছোটএলাচ

এক টুকরো দারচিনি

প্রণালী: প্রথমে কালো তিল শুকনো কড়াইয়ে নেড়েচেড়ে মিক্সারে গুঁড়িয়ে নিন। এরপর জল গিয়ে ঘুরিয়ে নিন। তারপর কড়াইয়ে মাপমতো সর্ষের তেল দিন। এবার তেল গরম হলে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিন। তারপর দিয়ে দিন পেঁয়াজকুচি।তারপর হালকা নাড়াচাড়া করে দিয়ে দিন, আদা, রসুন বাটা বা কুচি, চেরা কাঁচালঙ্কা। সব কিছু হালকা ভাজা হলে মুরগির মাংস দিয়ে প্রথম বেশি আঁচে ২-৩মিনিট কষান। আঁচ কমিয়ে তার পর মাংস কষাতে হবে। এবার ভালো করে কষাতে কষাতে রান্না করলেই আস্তে আস্তে তেল ছাড়বে। মাংস এই অবস্থায় ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিন। কিছু ক্ষণ পরে তেল ছেড়ে গেলে কালো তিল বাটা দিয়ে কষান। তারপর জল দিয়ে কড়াই ঢেকে দিন। একদম শেষ ধাপে এলাচ এবং দারচিনি শুকনো খোলায়া নাড়িয়ে গুঁড়ো করে মিশিয়ে দিন। এরপর গরম ভাতের সঙ্গে কালো রঙের মাংস তৈরি (Recipe)।