বাংলা হান্ট ডেস্ক: বড়ি প্রাচীন কাল থেকে খাওয়া হয়ে আসছে। আগেকার সময় মা, ঠাকুমারা বাড়িতে বড়ি বানাতেন। এমনকি এই বড়ি দিয়ে বাঙালি বাড়িতে নানান ধরনের রান্না করা হয়ে থাকে। তবে আজ আপনাদের সঙ্গে শেয়ার করব দক্ষিণ ভারতের এমন একটি পদ, যা তৈরি করতে খুব সামান্য কিছু উপকরণ লাগবে। কীভাবে বানাবেন এই রেসিপিটি দেখে নিন (Recipe)।
অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন হায়দরাবাদি বড়ির ঝোল (Recipe)
বাড়িতে যদি হঠাৎ অতিথির আগমন হয়, তাহলে তাদের কী রান্না করে খাওয়াবে তা নিয়ে চিন্তার শেষ থাকে না। তবে আজ আপনাদের সঙ্গে শেয়ার করব এমন একটি রেসিপি, যা মূলত দক্ষিণ ভারতের খাবার। দেখে নিন কীভাবে বানাবেন সুস্বাদু হায়দরাবাদি বড়ির ঝোল। প্রণালী দেখে নিন (Recipe)।

আরও পড়ুন: রঙের উৎসবে যাত্রী ভোগান্তি! শিয়ালদা শাখায় একাধিক লোকাল বাতিল, কী জানাল রেল?
উপকরণ:
দেড় কাপ ভাঙা মুগডাল ( খোসা ছাড়ানো)
২ টেবিলচামচ কুচনো ধনেপাতা
১টি মাঝারি পেঁয়াজ (কুচনো)
৩ টেবিল চামচ সর্ষের তেল
দেড় চা চামচ গোটা জিরে
দেড় কাপ পেঁয়াজবাটা
দেড় টেবিল চামচ আদা-রসুন বাটা
এক চিমটে হলুদগুঁড়ো
দেড় চা চামচ শুকনো লঙ্কাগুঁড়ো
১ টেবিল চামচ ধনেগুঁড়ো
দেড় চা চামচ জিরেগুঁড়ো
১ চা চামচ গরমমশলা গুঁড়ো
স্বাদমতো নুন
প্রণালী: প্রথমে কয়েক ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে মুগডাল। এবার মুগডালটা ভালো করে বেটে নিন। তারপর একটি পাত্রে ডালের বাটার মধ্যে নুন, কুচনো ধনেপাতা এবং কুচনো পেঁয়াজ যোগ করে ভাল ভাবে মেশান। তারপর একটি স্টিমার পর্যাপ্ত জল গরম করতে দিন। অপরদিকে, একটি স্টিলের থালায় অল্প তেল মাখিয়ে নিন। তারপর ডালের বাটা থেকে চামচে করে মিশ্রণের অল্প অল্প অংশ থালায় সাজিয়ে দিন। গোটা থালা ভর্তি হয়ে গেলে স্টিমারে বা সসপ্যানের উপর বসিয়ে ১০-১৫ মিনিট ভাপিয়ে নিন। তৈরি হয়ে গেল ভাপানো বড়ি। এরপর সর্ষের তেল গরম করে গোটা জিরে ফোড়ন দিন। তারপর পেঁয়াজবাটা মিশিয়ে দিন। তারপর হালকা বাদামি রং ধরার সঙ্গে সঙ্গে আদা-রসুন বাটা ঢেলে দিন। এবার মশলা কষানো হয়ে গেলে গুড়ো মশলা দিয়ে ৩ কাপ জল ঢেলে দিন কড়াইয়ে। পাশাপাশি পরিমান মতো জল ও নুন দিন। এ বার ঝোলের মধ্যে ভাপানো বড়ি ঢেলে আরও খানিক রেঁধে নিন। নামানোর সময়ে কুচনো ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিন। এরপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন (Recipe)।












