রোজকার রান্নায় নতুনত্ব! একঘেয়ে ফুলকপি রান্না না করে, অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন এই রেসিপিটি

Published on:

Published on:

Recipe make milk cauliflower with few ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: শীত প্রায় চলে গিয়েছে বলতে গেলে। তবে এখনো বাজারে গেলে আপনি ফুলকপি দেখতে পাবেন। এবার বাড়িতে ফুলকপি কিনে নিয়ে আসলে, সেই এক রকমের ফুলকপির ঝোল অথবা ফুলকপির রসা তৈরি না করে, স্বাদ বদল করতে বানিয়ে ফেলুন দুধ ফুলকপি। যা বানাতে খুব সামান্য কিছু উপকরণ লাগে। দেখে নিন এর প্রণালী (Recipe)

অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন দুধ ফুলকপি (Recipe)

ফুলকপির নিজস্ব একটি স্বাদআছে। তবে এই সবজির স্বাদ দ্বিগুণ করতে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এক ভিন্ন রকমের পদ। যা রান্না করতে খুব অল্প সময় লাগবে। দেখে নিন কিভাবে রান্না করবেন দুধ ফুলকপি। প্রণালী রইল (Recipe)।

Recipe make milk cauliflower with few ingredients

আরও পড়ুন: সোনার দামে বড় পতন! বৃহস্পতিবার ফের কমল হলুদ ধাতুর দর, জানুন আজকের লেটেস্ট রেট

উপকরণ:

১টি ফুলকপি

১ টেবিল চামচ সর্ষের তেল

২ টেবিল চামচ সাদা তেল

১ চা চামচ ঘি

দু’গাঁট আদা

২টি কাঁচালঙ্কা

২টি মাঝারি মাপের টম্যাটো

দেড় চা-চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো

দেড় চা-চামচ ধনেগুঁড়ো

আধ চা-চামচ জিরেগুঁড়ো

স্বাদমতো নুন

২টি তেজপাতা

১টি শুকনো লঙ্কা

১ গাঁট মাপের দারচিনি

৩টি ছোট এলাচ

৩টি লবঙ্গ

১ চা-চামচ চিনি

দেড় টেবিল চামচ পোস্ত

১ কাপ ঘন দুধ

১ চা-চামচ কসুরি মেথি কড়ায় নেড়ে হাতে করে গুঁড়িয়ে নেওয়া

সামান্য গরমমশলা

প্রণালী: প্রথমে ফুলকপির ফুলগুলো আলাদা করে কেটে নিন। এরপর গরম জলে নুন এবং হলুদ দিয়ে ভাপিয়ে নিন। তারপর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তাতে ফুলকপি দিয়ে ভাজতে দিন। এবার ফুলকপিগুলোর চারপাশে সোনালি রং ধরলে তুলে রেখে দিন। এরপর আদা, টম্যাটো, লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনেগুঁড়ো, জিরেগুঁড়ো দিয়ে বেটে নেওয়া মশলা আলাদা ভালো করে কষুন। পাশাপাশি আলাদা করে পোস্তও বেটে রেখে দিন। তেল ছাড়লে ওই মশলায় দিন আগে থেকে ভেজে রাখা ফুলকপি। ভাল ভাবে মশলায় মাখিয়ে নিয়ে দিন বেটে রাখা পোস্ত। তারপর মিনিটখানেক নাড়াচাড়া করার পরে দিন এক কাপ পরিমাণ ঘন দুধ। এই দুধ বাড়িতে থাকা গুঁড়ো দুধ গরম জলে গুলেও বানিয়ে নিতে পারেন। তবে সে ক্ষেত্রে চিনির পরিমাণ কমাতে হবে। দুধ দেওয়ার পরে ফুলকপির সঙ্গে মিশিয়ে নিয়ে তার পরে ফুটতে দিন। ফুটে গেলে আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে আরও ৩-৪ মিনিট রেখে দিন। তারপর গরম গরম পরিবেশন করুন (Recipe)।