বাংলা হান্ট ডেস্ক: বাড়িতে যেইদিন নিরামিষ হয়ে থাকে, সেইদিন কি রান্না করা হবে তা নিয়ে চিন্তায় থাকেন সকলে। তবে, বাড়িতে যদি পনির না থাকে, সেখানে সয়া বড়ি দিয়ে তৈরি করে ফেলতে পারেন সুস্বাদু ধরনের এই রেসিপিটি। যা বানাতে আপনার অল্প কিছু সময় লাগবে। পাশাপাশি খেতেও দুর্দান্ত হবে। দেখে নিন এর প্রণালী (Recipe)।
অল্প সময়ে সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সয়াবিনের এই রেসিপিটি (Recipe)
সব সময় যে অনেক রকমের মশলা পাতি দিয়ে রান্না করতে ইচ্ছে করে তা নয়। বহু সময় মানুষ হালকা পাতলা খাবার খেতেও পছন্দ করেন। এবার আপনি যদি অল্প উপকরণ দিয়ে সুস্বাদু খাবার খেতে চান, তাহলে বানিয়ে ফেলুন এই রেসিপিটি (Recipe)।

আরও পড়ুন: ভোটপর্ব শেষ হলেই রাজ্য জয়েন্ট পরীক্ষা, পরীক্ষার্থীদের জন্য সময়সূচি ঘোষণা বোর্ডের তরফ থেকে
উপকরণ:
২০-২৫টি সয়াবড়ি
২ টেবিল চামচ দই
৮-১০টি গোটা গোলমরিচ
৩-৪টি শুকনো লঙ্কা
এক গাঁট মাপের আদার টুকরো
৫-৬টি রসুনের কোয়া
আধ চা চামচ হলুদগুঁড়ো
আধ চা চামচ ধনেগুঁড়ো
আধ চা চামচ গরমমশলা
১ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
স্বাদমতো নুন
১ টেবিল চামচ তেল
ধনেপাতাকুচি
পেঁয়াজকুচি (সরু করে কাটা)
প্রণালী: প্রথমে সয়াবড়িগুলো গরম জলে ডুবিয়ে কিছু ক্ষণ রেখে দিন। এরপর নরম হয়ে গেলে জল থেকে তুলে রাখুন। এরপর একটি ব্লেন্ডারে দই, গোলমরিচ, শুকনো লঙ্কা, রসুন, আদা এবং সমস্ত গুঁড়ো মশলা আর নুন দিয়ে ভাল ভাবে বেটে নিন। তারপর তেল গরম করে সয়াবড়ি গুলো সামান্য হলুদ, লঙ্কাগুঁড়ো মাখিয়ে ভাজতে দিন। তারপর মশলা গুলো দিয়ে ভালো করে কষিয়ে নিন। এরপর মশলা থেকে তেল ছেড়ে এলে খুব সামান্য জল দিয়ে উপরে ধনেপাতা আর পেঁয়াজকুচি ছড়িয়ে নামিয়ে নিন। এরপর চাইলে উপরে ক্রিমও ছড়িয়ে দিতে পারেন। তারপর গরম ভাত বা পরোটার সঙ্গে পরিবেশন করুন (Recipe)।












