গণেশের ভোগে দিন বাড়িতে বানানো মিষ্টি, কীভাবে বানাবেন মোতিচুর লাড্ডু? রইল রেসিপি

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : আজ গণেশ চতুর্থী। প্রভু গণেশের আরাধনায় লাড্ডু, মোদক দিয়ে ভোগ সাজাচ্ছেন অনেকে। ভোগ বানানোর ক্ষেত্রে বেশিরভাগ মানুষই দোকান থেকে কিনে আনেন মিষ্টি (Recipe)। কিন্তু বাড়িতে বানিয়ে দেওয়া লাড্ডুর ব্যাপারটাই আলাদা। কীভাবে বাড়িতে বানাবেন গণেশ পুজোর ভোগের লাড্ডু?

মোতিচুর লাড্ডুর রেসিপি (Recipe)

প্রভু গণেশের প্রিয় লাড্ডু। মোতিচুর, বেসন বা মুগের- এই সময় লাড্ডুর চাহিদা তথা দাম থাকে আকাশছোঁয়া। তাহলে দোকানে লাইন না দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন আরাধ্য গণেশের প্রিয় লাড্ডু। রইল রেসিপি-

Recipe of motichur laddu for ganesh chaturthi

মোতিচুর লাড্ডুর উপকরণ: 

বেসন: ১ কাপ

জল: ১ কাপের সামান্য কম

চিনি: দেড় কাপ

জল (সিরার জন্য): ৩/৪ কাপ

ছোট এলাচ গুঁড়ো: আধ চা চামচ

খাবার লাল বা কমলা রং: ১-২ ফোঁটা (অপশনাল)

কাজুবাদাম ও পেস্তাবাদাম কুচি: সামান্য

আরও পড়ুন:

মোতিচুর লাড্ডুর প্রণালী: প্রথমে একটি পাত্রে বেসন গুলে মসৃণ ব্যাটার তৈরি করে নিন। এক ফোঁটা ফুড কালার এই সময় মিশিয়ে নিতে পারেন। এবার একটি কড়াইতে চিনি আর জল দিয়ে তৈরি করে নিন সিরা (Recipe)। তার মধ্যে দিন সামান্য এলাচ গুঁড়ো। এবার কড়াইতে তেল বা ঘি গরম করে উপরে একটি ঝাঁঝরি হাতা ধরে তার মধ্যে দিন এক হাতা বেসনের গোলা। খুন্তি দিয়ে হালকা করে নাড়লেই ছোট ছোট ফোঁটার আকারে বোঁদেগুলি তেলের মধ্যে পড়ে ফুলে উঠবে।

আরও পড়ুন : শেষ বেতনের ৬৭ শতাংশ পেনশন, অষ্টম বেতন কমিশনে মূল কী কী দাবি উঠল?

খুব কড়া ভাজবেন না। এবার ভাজা বোঁদেগুলি চিনির সিরায় ফেলে কড়াইটা ঢাকা দিয়ে দিন। বোঁদেগুলি রস শুষে নরম হয়ে যাবে। এবার হাতে সামান্য ঘি মাখিয়ে বোঁদেগুলি হাতে নিয়ে পাকিয়ে লাড্ডু বানিয়ে নিন। উপরে দিয়ে দিন কাজু বা পেস্তার টুকরো। তৈরি মোতিচুর লাড্ডু।